৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:১৯ পিএম BDST banglanew24
23 Jan 2013   06:26:02 PM   Wednesday BdST
E-mail this

অনলাইন বাংলা টিভির উদ্বোধন: রিয়াদে বাংলাদেশিদের মিলনমেলা


আব্দুল আজিজ মীর, সৌদি প্রবাসী সাংবাদিক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অনলাইন বাংলা টিভির উদ্বোধন: রিয়াদে বাংলাদেশিদের মিলনমেলা

রিয়াদ: বাংলাদেশিরা যে মহৎ হৃদয়ের অধিকারী, তা প্রবাসী বাংলাদেশিরা আরও একবার প্রমাণ করলেন। সম্প্রতি রিয়াদের একটি পাঁচ তারকা হোটেলে একটি অনলাইন বাংলা টিভির উদ্বোধনী অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সবার একত্রিত হতে পারা তার জ্বলন্ত প্রমাণ।

গত ১৮ জানুয়ারি রিয়াদ প্যালেস হোটেলে ‘অনলাইন বাংলা টিভি’ নামে একটি ইন্টারনেট ভিত্তিক টিভি চ্যানেলের উদ্বোধন উপলক্ষে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
 
প্রযুক্তির উৎকর্ষের এই যুগে বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়। মানুষের বিনোদন, জীবনযাত্রা সবাই এখন সহজ থেকে হচ্ছে সহজতর।

কিছু প্রবাসী তরুণ, বিশেষ করে যারা প্রবাসীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও ব্লগে লেখালেখি করেন তারা এবার বাংলা অনলাইন টিভি চালু করলেন। এটা নিঃসন্দেহে বাঙালিদের জন্য গৌরবের বিষয়। স্বল্প মুলধন দিয়ে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করেছেন তারা। প্রবাসীদের সমস্যা-সম্ভাবনা, আনন্দ-বিনোদন সহ নিজস্ব সংস্কৃতির বিকাশে এই টিভি চ্যানেল যাত্রা।

কোটি কোটি টাকা বিনিয়োগ করে স্যাটেলাইট টিভি করার সামর্থ্য এই তরুণদের নেই। তাই তারা প্রবাসীদের সেবায় বেছে নিয়েছেন এই সর্বাধুনিক কিন্তু সস্তা প্রযুক্তি।

প্রবাসীদের পাশে দাঁড়ানো এবং দলমত নির্বিশেষে প্রবাসীদের এক প্লাটর্ফমে নিয়ে আসা তাদের অন্যতম উদ্দেশ্য। দেশীয় একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের কারিগরি সহযোগিতায় এই ইন্টারনেট ভিত্তিক টিভির ডিজাইন এবং লন্ডনে স্থায়ী অফিসের মাধ্যমে পৃথিবীব্যপী পরীক্ষামূলক সম্প্রচার শুরু  করেছে। বিশেষ করে প্রবাসীদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর তুলে ধরার প্রয়াস চালাবে এ অনলাইন বাংলা টিভি।

সেবার মনোভাবই প্রতিষ্ঠানটির আসল ম‍ূলধন। রিয়াদের একটি ক্ষুদ্র মহল এই মহৎ উদ্দেশ্য নিয়ে প্রথম প্রশ্ন তোলেন। কিন্তু তারাই অনুষ্ঠানের দিন দুপুর র্পযন্ত অনুষ্ঠান সফল করার জন্য র্সবাত্নক সহযোগিতা করেছেন।

আমি ঐ সমস্ত ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলেমিশে কাজ করি। বিদেশের মাটিতে কাদা ছোঁড়াছুঁড়ির র্চচা থেকে বেরিয়ে আসি। আমাদের এই নোংরা কাদা ছোঁড়াছুঁড়ি সংস্কৃতির কারণে এর আগে জাতিসংঘের মহামান্য রাষ্ট্রদূত একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বাংলাদেশিদের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে নিশ্চিত আসার কথা দিয়েও শেষ র্পযন্ত আসেন নি।

আমিই ব্যক্তিগতভাবে সৌদি আরবে জাতিসংঘের রাষ্ট্রদূতকে বাংলাদেশিদের অনুষ্ঠানে আসতে রাজি করিয়েছিলাম। আমাদের নিজেদের নোংরামির জন্য অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে তিনি অনুষ্ঠানে আসতে অপারগতা প্রকাশ করেন।

আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি রাজনীতির অন্ধভক্ত কোনো লোক না। আমার দীর্ঘ বছররে লেখালেখিতে তার প্রমাণ দিয়েছি। আমি চ্যালেঞ্জ জানিয়ে এও বলতে পারি, এই অনলাইন বাংলা টিভির সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের দূরতম সর্ম্পক নেই।

আমাদের জাতিকে যখন কিছু মিডিয়া অসভ্য বলেছে, তখন ওই মিডিয়াতে আমি এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। কাজটি করতে গিয়ে  সৌদি আরবের আইনের সামান্যতম ব্যত্যয় ঘটাইনি। সৌদি আরবের জাতীয় পত্রিকায় সেটা তুলে ধরেছি।

সৌদি মিডিয়া সৌদি আরবে বাংলাদেশি ডাক্তারদের ভিসা বন্ধের কারণ দেখিয়েছিল তাদের অযোগ্যতা। তীব্র ভাষায় তার প্রতিবাদ করেছি। সৌদি কিছু মিডিয়া আমাদের মাতৃভূমির ব্যবস্থাকে ভিনদেশি একটি মিডিয়া কটাক্ষ করেছে। আমি এরও প্রতিবাদ জানিয়েছি তীব্র ভাষায়। সৌদি আরবে আমার চেয়ে শিক্ষিত প্রবাসীরা আছেন। তাদের প্রতি শ্রব্ধা রেখেই লিখছি, সব কাজ সবাইকে দিয়ে হয় না। তাই দয়া করে সব কিছু নিয়ে রাজনীতি করবেন না। সবকিছুর মধ্যে রাজনীতির গন্ধ খুঁজবেন না।

আপনাদের মনে রাখা উচিত, আপনারা যে রাজনীতি করছেন, তা সৌদি আরবে সর্ম্পূর্ণ অবৈধ। এরই মধ্যে দূতাবাসের পক্ষ থেকে সাংবাদিকদের রাজনৈতিক খবর সংগ্রহ করতে বিরত থাকার আহ্বান জানানো হয়। আর যারা এখানে গণমাধ্যমে কাজ করছেন তারা সৌদি আরবের আইনের ব্যাপারে যথেষ্ট জ্ঞান রাখেন।

প্রবাসীদের ইমেজ রক্ষার পাশাপাশি এদেশের প্রতি কৃতজ্ঞতাবোধ ও আইনরে প্রতি শ্রদ্ধা যদি কারও লেখায় থাকে, সে ব্যক্তিটিও আমি। এটা আর কেউ না জানলেও ঢাকার সৌদি দূতাবাস জানার কথা। ঢাকার সৌদি দূতাবাসের সামনে তথাকথিত বুদ্ধিজীবীদের অবস্থানের প্রতিবাদ আমিই করেছি। সৌদি আরবের শরীয়া আইন নিয়ে তথাকথিত বুদ্ধিজীবীদের নেতিবাচক লেখার প্রতিবাদও করেছি আমি। এর সবকিছুই ছিল প্রবাসীদের স্বার্থে। সত্য যত অপ্রিয়ই হোক সেটা বলতে দ্বিধা করিনি কখনোই।

রিয়াদে তরুণদের এ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের আমন্ত্রণ জানাতে নোংরা রাজনীতির চিন্তা করা হয়নি। সেখানে সবার একটাই পরিচয় ছিল। সবাই প্রবাসী বাংলাদেশি।

অনুষ্ঠানে যারা বক্তব্য দিয়েছেন, তারা কোনো রাজনৈতিক বক্তব্য দেননি। অনুষ্ঠানে রিয়াদের সকল পেশাজীবি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উপদেশমূলক বক্তব্য দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রিয়াদের সভাপতি ডা. এমারত হোসেন, ইন্সস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অব বাংলাদেশের (ইএইবি) সাবেক চেয়ারম্যান এবং র্বতমান উপদেষ্টা প্রকৌশলী ছলিমুল্লাহ, বাংলাদেশ ইন্টা. স্কুল বাংলা শাখার চেয়ারম্যান ডাক্তার জাকিউল হাসান, বাংলাদেশ ইন্টা. স্কুল ইংরেজি শাখার চেয়ারম্যান ডাক্তার কামরুল ইসলাম, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আমরা কজন’ এর নুরুল ইসলাম আজাদ, বাংলাদেশ একাউন্ট এবং ফিন্যান্স প্রফেশনাল অ্যাসোসিয়েশনের (বাফা) চেয়ারম্যান নুরুল হাসান পারভেজ, কিং ফয়সল হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোমিন ছিদ্দিকী, ইসলামী ব্যাংকের প্রতিনিধি মাকসুদুর রহমান, কিং আব্দুল আজিজ সাইন্স এন্ড টেকনোলজিতে (কাট) র্কমরত প্রকৌশলী নাজিম উদ্দিন, বাংলাদেশ ইন্টা. স্কুল বাংলা শাখার সাবকে চেয়ারম্যান, বিশিষ্ট সাহিত্যিক ফিরোজ খান, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে র্কমরত ডাক্তার মাসুদ আখতার প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন ‘আমরা কজন’ এর শাহরিয়ার বিন মাহবুব, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান বাস্তবায়ন করেছেন। মিডিয়া ব্যক্তিত্ব লোকমান খান, ‘আমরা কজন’ এর মুসা বাবু, বাংলাদেশ ইন্টা. স্কুলের ট্রেজারার ওয়াহিদ, প্রিন্স বাবু, মিল্টন, একুশে টিভির রিয়াদ প্রতিনিধি এবং বিলুপ্ত রিয়াদ ডেইলির বিনোদন বাংলা শাখার সম্পাদক অহিদুল ইসলাম, বিশিষ্ট লেখক শাহজাহান চঞ্চল, প্রবাসী সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আরব নিউজের প্রতিনিধি ইকবাল হোসাইন, প্রবাসী সাংবাদিক ফোরামের সেক্রেটারি এনটিভির সৌদি আরব ব্যুরো চিফ ফারুক আহমেদ চান, বাংলানিউজের সৌদি আরব করেসপন্ডেন্ট আল-আমীন, আরব ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স শাখার প্রধান কাজী সিরাজুল ইসলাম হিরন ছাড়াও রিয়াদের সব পর্যায়ের ব্যক্তিবর্গ।   

উপদেশ এবং অর্থনৈতিকভাবে সহায়তা করে অনুষ্ঠানটিকে সফল করছেন সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর রফিকুল ইসলাম।

বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম আজাদ এবং গোলাম মহিউদ্দিন জরুরি কাজে ঢাকা চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করছেন। গোলাম মহিউদ্দিনের ছোট ভাই শরাফ উদ্দিন রকির এসবিএফ ব্যান্ডের গান মাতায় উপস্থিত সকলের হৃদয়।

রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখের অংশীদার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ডা. আরিফুর রহমান বিশেষভাবে উৎসাহ দিয়েছেন। অনুষ্ঠান বাস্তবায়নে তিনিই সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন রিয়াদ প্যালেসে ব্যয়বহুল অনুষ্ঠান আয়োজনের। ঢাকা মেডিকেল কলেজের একটি সেমিনারে বক্তব্য দিতে জরুরি ভিত্তিতে ঢাকায় গিয়েও আমাদের ভোলেন নি। ব্যয়বহুল অনুষ্ঠানের ভার থেকে কিছুটা মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন।

আমি প্রত্যক্ষভাবে এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলাম এবং যতোটুকু নিরপেক্ষ উপদেশ দেওয়া যায়, সে চেষ্টা করেছি। অতিথি নির্বাচনের ক্ষেত্রে বা দুই মাস আগ থেকেই রিয়াদের স্বনামধন্য ব্যক্তিদের শুভেচ্ছা বক্তব্য নেওয়া হয়েছে। সেখানেও ছিল সব মতের ব্যক্তিবর্গের স্বতঃর্স্ফূত অংশগ্রহণ। সেখানেও আমি দলমতের ঊর্ধে থেকে নির্ধারণ করে দিয়েছি নামের তালিকা। ভুল-ভ্রান্তি বা অনিচ্ছাকৃতভাবে কেউ বাদ পড়লে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। অদূর ভবিষ্যতে তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছি।  

আসুন প্রবাসের মাটিতে, বিশেষ করে সৌদি আরবে রাজনীতি থেকে আমরা বিরত থাকি। কারণ এদেশে রাজনীতি অবৈধ। সাধারণ প্রবাসীদের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না। আর আমাদের কৃতকর্মের জন্য এরই মধ্যে অনেক ভুগেছি।

আসুন, আমাদের জাতির হারানো সম্মান ফিরিয়ে আনতে মিলেমিশে কাজ করি। ভুলে যাবেন না, আমরা আমাদের জাতির পতাকা বহন করছি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান