৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:১০ এএম BDST banglanew24
27 Apr 2012   04:28:50 PM   Friday BdST
E-mail this

সিলেটে তৃতীয় মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত দেশের অন্যতম সেরা ক্রিকেট আসর তৃতীয় মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হয়েছে।

শুক্রবার সকালে মেয়র বদর উদ্দিন আহমদ কামরান জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন। ইতোপূর্বে কয়েকবার মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়; কিন্তু তা পরে পিছিয়ে যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিটি কাউন্সিলর আব্দুল খালিক, মখলিছুর রহমান কামরান, রেজাউল হাসান কয়েস লোদী, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, ফয়জুল আনোয়ার, সিকন্দর আলী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল প্রমুখ।

উদ্বোধনী খেলায় ১৭নং ওয়ার্ড দল ৭ উইকেটে ১৬নং ওয়ার্ড দলকে পরাজিত করে।
খেলা অনুষ্ঠিত হয় কার্টেল ওভারে। ২০ ওভারের খেলা কমিয়ে করা হয় ১২ ওভারের। এতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬নং ওয়ার্ড দল ৪ উইকেটে ৭৭ রান সংগ্রহ করে। জবাবে ১৭নং ওয়ার্ড দল ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮১ রান তুলে নেয়।
ম্যান অব দ্য ম্যাচ হন ১৭নং ওয়ার্ড দলের আইয়ুব উল্লাহ সুমন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
এসএ/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান