৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:৫৮ পিএম BDST banglanew24
18 Sep 2012   02:02:48 PM   Tuesday BdST
E-mail this

ইউটিউবের কার্যক্রম বন্ধ করে দিলো পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইউটিউবের কার্যক্রম বন্ধ করে দিলো পাকিস্তান

ঢাকা: ইসলামের প্রতি অবমাননাকর উপাদান থাকায় পাকিস্তানে বিশ্বের জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ।

প্রধানমন্ত্রী আশরাফ অবিলম্বে ইউটিউবের কার্যক্রম বন্ধের জন্য পাকিস্তানের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।

এ ব্যাপারে পাক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘ইসলামের প্রতি অবমাননাকর ভিডিও চিত্রটি সরিয়ে ফেলার ব্যাপারে ইউটিউব কর্তৃপক্ষ পাকিস্তানের অনুরোধ গ্রাহ্য না করায় সাইটটির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

প্রধানমন্ত্রীর এ নির্দেশের পরপরই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পাকিস্তানের সব ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি ইউটিউবের সম্প্রচার বন্ধের নির্দেশনা জারি করে।

এর আগে সুপ্রিম কোর্টও এক নির্দেশে ইন্টারনেট থেকে সব ধরণের ইসলাম বিরোধী প্রচারণা সম্বলিত উপাদান সরিয়ে ফেলার জন্য পাকিস্তানের টেলিকম কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা জারি করেন।

এ ঘোষণার পর পাকিস্তানে ব্যবহারকারীরা ইউটিউবে প্রবেশের চেষ্টা করলে সেখানে লেখা ভেসে ওঠে,‘সাইটটিতে অগ্রহণযোগ্য উপাদান থাকার কারণে পাকিস্তান টেলিকম কর্তৃপক্ষের নির্দেশে এর প্রচার স্থগিত করা হয়েছে’।

যুক্তরাষ্ট্রে নির্মিত স্বল্প বাজেটের ‘ইনোসেন্স অব মুসলিম’ চলচ্চিত্রটিতে ইসলামের অবমাননার প্রতিবাদে গত সপ্তাহ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তীব্র মার্কিন বিরোধী বিক্ষোভ। ছবিটির ট্রেলারের একটি ভিডিও ক্লিপ ইউটিউবে ছড়িয়ে পড়ার পরই মূলত শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।  

চলচ্চিত্রটিকে কেন্দ্র করে সারা পৃথিবী বিশেষ করে মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়া মার্কিন বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত নিহত হয়েছেন ১৮ জন। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রে অবস্থান করা চরমপন্থি খ্রিষ্টানদের একটি দল ছবিটি নির্মাণ ও প্রচারণার মূল উদ্যোক্তা।

তীব্র প্রতিক্রিয়ার প্রেক্ষিতে ইতিমধ্যেই মিসর, লিবিয়া, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ইউটিউবে এ ভিডিওটি প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়:১৩৫৪ ঘণ্টা,সেপ্টেম্বর ১৮,২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান