১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:৫৯ এএম BDST banglanew24
31 Dec 2012   02:14:20 PM   Monday BdST
E-mail this

ঢাকায় বিদ্যুতের দাম ৩.৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকায় বিদ্যুতের দাম ৩.৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ

ঢাকা: ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো)গ্রাহকদের বিদ্যুতের দাম ৩ দশমিক ৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ডেসকো এ দাম ১১ দশমিক ৬৯ শতাংশ বাড়াতে চেয়েছিল।

সোমবার বিইআরসি কার্যালয়ে গণশুনানিতে কমিশনের মুল্যায়ন কমিটি এ সুপারিশ দেয়।

বিইআরসি চেয়ারম্যান প্রকৌশলী ইমদাদুল হক, কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ ও দেলোয়ার হোসেন গণশুনানি গ্রহণ করেন।

ডেসকো ১৮ অক্টোবর বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব জমা দেয় বিইআরসিতে। পরে ২০ নভেম্বর রিভিউ করার জন্য ডেসকোকে চিঠি দেয় বিইআরসি। ডেসকো ২ ডিসেম্বর নতুন প্রস্তাব দেয়।

প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বর মাসে বিদ্যুতের খুচরা ১৫ শতাংশ ও পাইকারি ১৭ শতাংশ দাম বাড়ায় বিইআরসি।

শুনানি শেষে কমিশনের চেয়ারম্যান জানান, সব বিদ্যুৎ বিতরণ কোম্পানির দাম বৃদ্ধির বিষয়ে শুনানি শেষে জানান হবে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১২
ইএস/জেডএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিদ্যুৎ ও জ্বালানি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান