 |
| ছবি: আশিক/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালে বনানী মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা।
মঙ্গলবার বিকালে মোটরসাইকেলে এসে দুই ব্যাক্তি বাসে আগুন দেয় বলে জানিয়েছে বাসের চালক ইউসুফ।
চালক ইউসুফ জানান, ক্যান্টনমেন্ট মিনি সার্ভিসের একটি গাড়ি (ঢাকা মেট্রো-জ-১৪-২৮৭৫) বনানী ক্রসিং ঘুরে মহাখালীর দিকে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যাক্তি বাসটিতে আগুন দেয়। এতে বাসের হেলপার আলমাস আহত হন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুবল আলম সাংবাদিকদের জানান, সোয়া ৩টার দিকে মোটরসাইকেলে করে এসে দুইজন যুবক ঢিল ছুড়ে মারে ও আগুন দেয়। তবে বাসটিতে কোনো যাত্রী ছিল না। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
তিনি বলেন, “মোটরসাইকেলের নাম্বার নিতে পারিনি। তবে আশা করি জড়িতদের আটক করতে পারবো।”
বাংলাদেশ সময়:১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১১,২০১২
জেপি/এমইউএম/এমএন/এমএইএস/আরআর