৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৬:৪৬ এএম BDST banglanew24
25 Jan 2013   02:09:08 AM   Friday BdST
E-mail this

ড্রোন হামলার তদন্ত করবে জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ড্রোন হামলার তদন্ত করবে জাতিসংঘ

ঢাকা: বেসামিরক মানুষের ওপর চালকবিহীন বিমান (ড্রোন) হামলার প্রভাব-পরিণতি ও অন্যান্য পরিকল্পিত হত্যাকাণ্ড তদন্ত করবে জাতিসংঘ।

জাতিসংঘের এ তদন্তের আওতায় ড্রোন হামলায় কত মানুষ হতাহত হচ্ছে খতিয়ে দেখা হবে এবং যে সমস্ত জঙ্গিদের লক্ষ্য করে এ হামলা চালানো হচ্ছে তাদের পরিচয় এবং এ ধরনের হামলার বৈধতা যাচাই করে দেখা হবে।

জাতিসংঘ বলছে মোট ৫টি স্থানের সাধারণ মানুষের ওপর ২৫টি চালকবিহীন বিমান (ড্রোন) হামলার প্রভাব খতিয়ে দেখবে। স্থানগুলো হলো- পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন, ফিলিস্তিন ও সোমালিয়া।

জাতিসংঘের এ তদন্তদলের নেতৃত্বে থাকবেন ব্রিটিশ আইনজীবী বেন এমারসন। তিনি সাংবাদিকদের বলেছেন, ড্রোন হামলায় বড় ধরনের ভুলের জন্য ‘জবাবদিহিতা’ এবং ‘ক্ষতিপূরণ’ দেয়ার বিধান থাকা প্রয়োজন। এছাড়া এর রাশ টেনে ধরাও প্রয়োজন।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এসএনএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান