ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তিন এভারেস্ট বিজয়ী এমএ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনকে সংবর্ধনা দেবেন। বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন।
তারা তিনজনই সংবর্ধনা নিতে যাবেন বলে জানিয়েছেন এভারেস্ট বিজয় এমএ মুহিত।
গত ১৯ মে বাংলাদেশের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। আর দ্বিতীয়বারের মতো এভারেস্ট জয় করেছেন এম এ মুহিত। তারা প্রথমবারের মতো নারী-পুরুষ যৌথভাবে এভারেস্ট জয় করেন। এর ঠিক এক সপ্তাহ পর ওয়াসফিয়া নাজরীন গত ২৬ মে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এমএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর