 |
নাট্যকর্র্মী আর দর্শকের পদচারণায় মুখর জাতীয় নাট্যশালা। প্রচন্ড খরতাপে পুড়তে পুড়তে বিকেলে নাট্যশালায় এসে হাজির বিভিন্ন নাট্যদলের কর্মীরা। শুধুমাত্র নাটক দেখার উদ্দেশ্যে ঢাকার বাইরের জেলা থেকেও এসেছে বেশ কিছু নাট্যকর্মী। নাটক প্রদর্শন করার জন্য চীন, আরব আমিরাত এবং ভারত থেকেও এসেছে নাটকের দল। কেউ এসেছে নাটক দেখতে আর কেউ এসেছে নাটক প্রদর্শন করতে। দর্শক আর নাট্যকর্মীদের মিলনভেলায় ভাসছে ঢাকার নাটক পাড়া। অনেক দিন পর জাতীয় নাট্যশালা উদ্ভাসিত, নাট্যাঙ্গন যেন জেগে উঠেছে প্রাণের উৎসবে।
ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট বাংলাদেশ কেন্দ্র রাজধানীর জাতীয় নাট্যশালায় ‘এশিয়ার নাটক: নাটকের এশিয়া’ শিরোনামে ২৭ মে থেকে শুরু হয়েছে আট দিনের আন্তর্জাতিক নাট্যোৎসব, চলবে ৩ জুন পর্যন্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) ঢাকা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক নাট্যোৎসব।
ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট রামেন্দু মজুমদার গত ২৭ মে রোববার এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব সুরাইয়া বেগম, আইটিআইয়ের ডাইরেক্টর জেনারেল টোবিয়াস বিয়ানকোনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্য নির্দেশক ও অভিনয় শিল্পী ত্রপা মজুমদার।
উৎসবের উদ্বোধনী আলোচনায় বক্তারা এশিয়ার নাটক নিয়ে আন্তর্জাতিক এই নাট্যোৎসব বিভিন্ন দেশের নাট্যকর্মীদের মাঝে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করবে বলে আশা প্রকাশ করেন। তারা বলেন, বিশ্ব রাজনীতির একটা অস্থির অবস্থা বিরাজ করছে সর্বত্র। সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে, সুস্থ সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে দেশে দেশে- মানুষে মানুষে সম্প্রীতির মেলবন্ধন সূচিত হবে। কাঁটাতারের সীমারেখা অতিক্রম করে মানুষ মিলবে মানুষের উৎসবে।
নাট্যোৎসবে চীন, আরব আমিরাত এবং ভারতের দুইটি দলসহ বাংলাদেশ থেকে ঢাকা ও ঢাকার বাইরের ২১টি নাট্যদলের সব মিলিয়ে ২৫টি নাটক মঞ্চস্থ হবে। আন্তর্জাতিক নাট্যোৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলানায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক প্রদর্শন করা হচ্ছে। উৎসবের উদ্বোধনী দিনে ভারতের আরশী থিয়েটার এক্্রপেরিমন্টাল থিয়েটার হলে প্রদর্শন করে নাটক ‘মিডিয়া’, থিয়েটার প্রদর্শন করে ‘পায়ের অওয়াজ পাওয়া যায়’, শূণ্যন রেপার্টরি প্রদর্শন করে মুক্তিযুদ্দের নাটক ‘লাল জমিন’।
এ উৎসবের আওতায় আগামী ৩০ মে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় নাট্যশালার ৭ম তলায় ১ নম্বর মহড়াকক্ষে আয়োজন করা হয়েছে নাট্য বিষয়ক কর্মশালা। কর্মশালা পরিচালনা করবেন সিঙ্গাপুরের নাট্যজন ড. চুয়া সু পং। এছাড়া ০১ জুন সকাল ১০টা থেকে বিকাল ৪.৩০মিনিট পর্যন্ত জাতীয় নাট্যশালার ৭ম তলায় সেমিনার কক্ষে আয়োজন করা হয়েছে নাটক বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার। সেমিনারে সিঙ্গাপুরের নাট্যজন ড. চুয়া সু পং, ইন্দোনেশিয়ার অধ্যাপক পুডেনশিয়া এবং বাঙলাদেশের অধ্যাপক আফসার আহমেদ, অধ্যাপক ইসরাফিল শাহীন ৪টি নির্দিষ্ট বিষয়ের উপর তাদের বক্তব্য উপস্থাপন করবেন।
নাট্যোৎসবের সময়সূচি (প্রতিদিন সন্ধ্যা ৭টায়)
২৮ মে সোমবার
জাতীয় নাট্যশালা : সাধনার পরিবেশনায় Ôমায়ার খেলা’
এক্সিপেরিমেন্টাল হল : গণায়ন (চট্টগ্রাম)-এর পরিবেশনায় Ôমুক্তধারা’
স্টুডিও থিয়েটার : ঠাকুরগাওয়ের ধামের গানের পরিবেশনায় Ôরঙিলা বেহাই’
২৯ মে মঙ্গলবার
জাতীয় নাট্যশালা : নানিং সিটি অপেরা (চীন)-এর পরিবেশনায় Ôমাউস ডটারস ম্যারেজ’
এক্সিপেরিমেন্টাল হল : ঐকিক থিয়োটারের পরিবেশনায় Ôহাড়তরঙ্গ’
স্টুডিও থিয়েটার : আরণ্যক নাট্যদলের পরিবেশনায় Ôকবর’
৩০ মে বুধবার
জাতীয় নাট্যশালা : দেশ নাটকের পরিবেশনায় Ôঅরক্ষিতা’
এক্সিপেরিমেন্টাল হল : পদাতিক নাট্যসংসদের পরিবেশনায় Ôআপদ’
স্টুডিও থিয়েটার : ইউনিভার্সেল থিয়েটারর পরিবেশনায় Ôমহাত্মা’
৩১ মে বৃহস্পতিবার
জাতীয় নাট্যশালা : পল্লভী ড্যান্স সেন্টারের পরিবেশনায় Ôশাপমোচন’
এক্সিপেরিমেন্টাল হল : নাগরিক নাট্যসম্প্রদায়ের পরিবেশনায় Ôঅচলায়তন’
স্টুডিও থিয়েটার : বাঙলা থিয়েটারর পরিবেশনায় Ô ডিসট্যান্ট নিয়ার’
০১ জুন মে শুক্রবার
জাতীয় নাট্যশালা : ঢাকা থিয়েটারের পরিবেশনায় Ôনষ্টনীড়’
এক্সিপেরিমেন্টাল হল : নাট্যমের পরিবেশনায় Ôদমের মাদার’
স্টুডিও থিয়েটার : রাজবাড়ী শিল্পকলা একাডেমীর পরিবেশনায় Ôমুখোমুখি’
০২ জুন শনিবার
জাতীয় নাট্যশালা : সন্দর্ভ (ভারত)-এর পরিবেশনায় Ôবোস্টমী’
এক্সিপেরিমেন্টাল হল : মহাকাল নাট্যসম্প্রদায়ের পরিবেশনায় Ôনিশিমন বিসর্জন’
স্টুডিও থিয়েটার : দ্যাশ-বাঙলা থিয়েটারর পরিবেশনায় Ôকঙ্কাল ও সাড়ে তিনহাত মহাত্মা’
০৩ জুন রোববার
জাতীয় নাট্যশালা : আরব-আমিরাত থিয়েটারের পরিবেশনায় Ôদি পিয়ানিস্ট’
এক্সিপেরিমেন্টাল হল : ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের Ôভেলুয়া’
স্টুডিও থিয়েটার : শব্দ নাট্যচর্চা (চট্টগ্রাম)-এর পরিবেশনায় Ôমুখোমুখি’
বাংলাদেশ সময় ১৮৫০, মে ২৮, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক