৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৫:১৮ এএম BDST banglanew24
17 Aug 2012   03:06:11 PM   Friday BdST
E-mail this

পাকিস্তানের বোলিং কোচ হতে চান শোয়েব আখতার


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাকিস্তানের বোলিং কোচ হতে চান শোয়েব আখতার

লাহোর: পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পরবর্তী বোলিং কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন সাবেক পেসার শোয়েব আখতার। দলের জন্য বোলিং কোচের সন্ধানে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত মার্চে প্রধান কোচ হিসেবে ডেভ ওয়াটমোরকে নিয়োগ দেওয়ার পর থেকে বোলিং কোচের সন্ধান করছে পিসিবি। এ পদের জন্য বোর্ডের পছন্দের তালিকায় আছেন ইংল্যান্ডের ইয়ান পন্ট। তবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। সঠিক ব্যক্তিকে বেছে নিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পিসিবি।

বোলিং কোচ হওয়ার ব্যাপারে নিজের আগ্রহের কথা তুলে ধরে শোয়েব বলেন, ‘বোলিং কোচ হওয়ার জন্য তৈরি আমি। যদি পিসিবি যোগাযোগ করে তবে কাজের বিষয়ে প্রস্তাব দেবো। দেশের জন্য কাজ করা সম্মানের। দেশ আমাকে অনেক কিছু দিয়েছে। বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলে দেশের জন্য কিছু করার সুযোগ পাবো।’

গত বছর বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শোয়েব আখতার। তারপর থেকে পুরোদস্তুর ব্যবসায়ী হেয়ে গেছেন ৩৭ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। ক্যারিয়ারে ৪৬ টেস্টে নিয়েছেন ১৭৮ উইকেট এবং ১৬৩ ওয়ানডেতে শিকার করেছেন ২৪৭ উইকেট।

২৮ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে পাকিস্তান। অসিদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়াটমোরের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান