মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার ইসিবপুর বাজার সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার রাত ১০টায় টেকেরহাট-শ্রীনদি সড়কে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওশের আলী বাংলানিউজকে জানান, রাজৈরের টেকেরহাট থেকে একটি বিয়ের কন্যাপক্ষের লোকজন বাড়ি ফেরার পথে কিশোরদিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়।
এ সময় বাসটি প্রায় ৬/৭ ফুট পানিতে নেমে পড়ে এবং ১০ যাত্রী আহত হয়।
অন্যদিকে, বাসটি উদ্ধারে মাদারীপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে ওই এলাকা অন্ধকার হওয়ায় উদ্ধার তৎপরতা বিঘ্ন ঘটছে।
তবে বাসে কোনো যাত্রী নেই বলে ওসি নওশের আলী নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, ০৯ জুন, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর