ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত খাইবার অঞ্চলে সোমবার রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে শীর্ষ স্থানীয় একজন জঙ্গি নেতাসহ পাঁচ জন নিহত হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়ভাবে তৈরি বোমাটি খাইবারের বারা এলাকায় বিস্ফোরিত হয়।
এছাড়া ওই এলাকার একটি বাড়িতে মর্টার শেল নিক্ষেপে ছয় জন গুরুতর আহত হয়েছে।
আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি অধ্যুষিত সাতটি অঞ্চলের মধ্যে বারা একটি। অঞ্চলগুলো তালেবান এবং আল কায়েদারা নিয়ন্ত্রণে রয়েছে।
সরকারি হিসাবে, ২০০৭ সালের জুলাইয়ের পর থেকে জঙ্গি হামলায় পাকিস্তানজুড়ে অন্তত ৪ হাজার ৮শ’ বেসামরিক নিহত হয়েছে।
তবে সোমবারের হামলার পেছনে দায়ী কাউকে সনাক্ত করা যায়নি।
বাংলদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর