 |
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন টিভি চ্যানেল আগামী ২৭ ও ২৮ আগস্ট প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে থাকছে কাজী নজরুল ইসলামের লেখা গল্প অবলম্বনে নাটক, সঙ্গীতানুষ্ঠান ও টক শো। আসুন নির্বাচিত অনুষ্ঠানমালায় চোখ রাখি।
এটিএন বাংলা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ আগস্ট মঙ্গলবার এটিএন বাংলা বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। সকাল ৯টা ২০মিনিটে প্রামাণ্য অনুষ্ঠান ‘কুমিল্লায় নজরুল’ প্রচারের মধ্যে দিয়ে শুরু হবে বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাসেল মাহমুদ। বেলা ১২টা ১৫মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান “অঞ্জলি”। পরিচালনায় রুকসানা কবীর কাকলী। বৈছকী গানের অনুষ্ঠান অগ্নিবীণা প্রচার হবে দুপুর ০১টা ২৫মিনিটে। অনুষ্ঠানে অংশ নিয়েছেন খালিদ হোসেন, এম এ মান্নান এবং রেবেকা সুলতানা। অনুষ্ঠানটি পরিচালনা করেছন আমজাদ কবীর চৌধুরী। দুপুর ৩টা ০৫মিনিটে প্রচার হবে মতিন রহমানের পরিচালনায় বাংলা ছায়াছবি “রাক্ষুসী”। রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ টক শো। মুস্তাফা নূরউল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাশিক আহমেদ। রাত ১২টায় প্রচার হবে বিশেষ নাটক “শিউলীমালা”। সাইদুল আনাম টুটুলের পরিচালনায় নাটকে অভিনয় করেছন তারিন ও শোয়েব।
বাংলাভিশন
২৭ আগস্ট মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বাংলাভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অভিমানিনী’ প্রচার হবে রাত রাত ৯টা ০৫ মিনিটে । কাজী নজরুল ইসলামের ‘বাদল-বরিষণে’ গল্পের ছায়া অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন শুভাশিস সিনহা। কাওনাইন সৌরভের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, আনিসুর রহমান মিলন, আব্দুল বারিক মুকুল প্রমুখ। ইয়াসমিন মুস্তারির একক সঙ্গীতানুষ্ঠান ‘কথা কও, কও কথা’ প্রচার হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে। অনুষ্ঠানে ইয়াসমিন মুস্তারি গেয়েছেন অপ্রচলিত কিন্তু সুধিমহলে প্রশংসিত কিছু নজরুল সঙ্গীত।
মাছরাঙ্গা টেলিভিশন
২৭ আগস্ট, সোমবার কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের আলোচিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ অতিথি হিসেবে থাকছেন উপমহাদেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টার এ অনুষ্ঠানে তিনি তার ছেলেবেলা, বেড়ে ওঠা, স্কুলজীবন, পারিবারিক জীবন ও সংগীতচর্চার নানা দিক নিয়ে কথা বলবেন। সেই সাথে নজরুলের জীবনের নানাদিক নিয়েও আলোকপাত করবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাকিবুল আলম ও মাহমুদুল হক। উপস্থাপনায় আছেন মৃদুল আহমেদ ও অদিতি।
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আমারে দেব না ভুলিতে’। সরাসরি এ অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৭ আগস্ট সোমবার রাত ১১ টা থেকে ১ টা পর্যন্ত। জয়ন্ত চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন নজরুলসংগীতের দুই প্রজন্মের দুই গুণী শিল্পী সালাহউদ্দিন আহমেদ ও প্রিয়াঙ্কা গোপ। তাদের গানের সঙ্গে ধারা আবৃত্তিও করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। টেলিফোনের মাধ্যমে দর্শকরা শিল্পীদের সঙ্গে কথা বলতে পারবেন এবং পছন্দের গানের অনুরোধ করতে পারবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সাইফুল ইসলাম।
একুশে টিভি
একুশে টেলিভিশন ২৮ আগস্ট মঙ্গলবার নজরুল জয়ন্তীতে প্রচার করবে বিশেষ অনুষ্ঠান । এদিন বিকাল ৪টা ০২ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ’নীল কন্ঠী’। আশরাফী মিঠুর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সজল, মোনালিসা। প্রামাণ্য অনুষ্ঠান ‘তোমারে দিবনা ভুলিতে’ প্রচার হবে বিকাল ৫টা ৩০মিনিটে। নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন নিয়ে ‘ভালোবাস মোর গান’ প্রচার হবে ৭টা ৫০মিনিটে।
বাংলাদেশ সময় ১৬৫৫, আগস্ট ২৬, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক