ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানির শেয়ার বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন চলবে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত এ কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন চলবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ জুন।
উল্লেখ্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
ন্যাশনাল টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুলাই বেলা ১১টায় রাজধানীর শের-ই-বাংলা নগরের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ন্যাশনাল টি কোম্পানির কর পরবর্তী নিট লাভ হয়েছে ৫ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ দশমিক ১০ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৫০ টাকা।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর