৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১২:৫৩ এএম BDST banglanew24
30 Jul 2012   05:27:41 AM   Monday BdST
E-mail this

পদকে এগিয়েছেন ফেলপস


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পদকে এগিয়েছেন ফেলপস

লন্ডন: মাইকেল ফেলপস স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছেন। প্রতিযোগিতার প্রথম দিন ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে হেরেছেন স্বদেশি রায়ান লোক্টির কাছে। পর পর দুই অলিম্পিকে এ ইভেন্টে স্বর্ণ পেলেও লন্ডনে ব্রোঞ্জ পদকও জোটেনি তার ভাগ্যে।

দ্বিতীয় দিন একটি পদক পেলেও তা অনাকাঙ্খিত। পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণের জন্য লন্ডন অ্যাকুয়াটিক সেন্টারে ঝাঁপ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চার সাঁতারু। কিন্তু তাদেরকে হতাশ করে চ্যাম্পিন হয় ফ্রান্স সাঁতার দল।

অ্যাথেন্স ও বেইজিং দুই আসর মিলে রেকর্ড ১৪টি স্বর্ণ পদক জয়ী ফেলপসের দুটি ইভেণ্ট শেষ হলেও লন্ডনে স্বর্ণ প্রাপ্তি যোগ হয়নি। তবে রিলে সাঁতার থেকে পাওয়া রৌপ্যটি ফেলসকে একক ভাবে সবচেয়ে বেশি অলিম্পিক পদক জয়ের রেকর্ডের দিকে এগিয়ে দিয়েছে। ১৭টি পদক নিয়ে এখন তিনি দ্বিতীয় স্থানে।

সবচেয়ে বেশি অলিম্পিক পদক জয়ের রেকর্ডটি সোভিয়েত ইউনিয়নের সাবেক জিমন্যাস্ট লারিসা লাতিনিনার। তাকে ছারিয়ে যেতে আর যে কোন দুটি পদক হলেই চলবে ফেলপসের। ২৭ বছর বয়সী এই সাঁতারুর ইভেন্ট বাকি আছে ছয়টি। সেগুলোর কয়েকটিতে আবার তিনিই সেরা। আশা করা যায় লাতিনিনার রেকর্ডটি ভেঙ্গে ফেলবেন ফেলপস। সব দিক থেকে নিজেকে রেকর্ডের চূড়ায় নিয়ে কিংবদন্তি হয়ে থাকবেন।  

এক আসরে সবচেয়ে বেশি আটটি স্বর্ণ জয়ের রেকর্ড ফেলপসের দখলে। মার্ক স্পিৎজের সর্বাধিক সাতটি স্বর্ণ জয়ের পুরনো রেকর্ড বেইজিংয়ে চুড়মার করে দেন ফেলপস। এদিক থেকে কিংবদন্তি হয়ে আছেন যুক্তরাষ্ট্রের এ সাঁতারু।

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
এসএ

   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান