১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:৪৬ পিএম BDST banglanew24
07 Aug 2012   02:30:42 PM   Tuesday BdST
E-mail this

‘ইউনূসের সঙ্গে সরকারের আচরণ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে সরকারের আচরণ সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করবে।

সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে ড. ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ওপর নগ্ন হস্তক্ষেপ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান ও ১৮ দলের নেতা জেবেল রহমান গাণি।

গ্রামীণ ব্যাংক যেভাবে চলছিল, সেভাবে চলতে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারি কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হলে গ্রামীণ ব্যাংকের পাশাপাশি দেশের দরিদ্র জনগোষ্ঠীও ক্ষতিগ্রস্ত হবে।”

মঙ্গলবার দলের সংগঠনের কার্যালয়ে ‘নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের অসৎ আচরণের প্রতিবাদে’ বাংলাদেশ জাতীয় ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন তিনি।

জাতীয় ছাত্রদলের আহ্বায়ক এম এন শাওন সাদেকীর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক শাহীন বাবু, নগর কমিটির সাধারণ সম্পাদক মো. শহীদুন্নবী ডাবলু প্রমুখ।

সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব ন্যাপের আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, জাতীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমজিএ হোসেন, নজরুল ইসলাম সৌরভ, যুগ্ম সদস্য সচিব আল-আমিন হোসাইন, নির্বাহী সদস্য মুনতাসিরুল আলম, মো আবদুর রাজ্জাক, সোলাইমান আপন, শামসুল ইসলাম সাদেকী, রাব্বি তিন্নি প্রমুখ।

এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘‘ড. মুহম্মদ ইউনূস শুধু নোবেলপ্রাপ্ত ব্যক্তিই নন, তার ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার তত্ত্ব আজ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।’’

তিনি অবিলম্বে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের উপর সরকারের নেতিবাচক সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এম এন শাওন সাদেকী ইউনুসকে নিয়ে ঘাঁটাঘাঁটি করে বিশ্ববাসীর কাছে নিজেদেরকে খাটো না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “গ্রামীণ ব্যাংক কোনো সাধারণ ব্যাংক নয়। সরকার নিয়ন্ত্রণের নামে এই ব্যাংকটি ধ্বংস করলে জাতি কখনো ক্ষমা করবে না।”

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান