৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:১৯ পিএম BDST banglanew24
24 Nov 2012   06:31:54 PM   Saturday BdST
E-mail this

ত্রিপুরায় বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। রাজ্যের তৃণমূল হেভিওয়েট নেতা মতি সাহা দল ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে।

তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আগে অবশ্য কংগ্রেসেই ছিলেন। কমলাসাগর এবং চড়িলাম বিধানসভা কেন্দ্র থেকে তিনি দুইবার জিতে বিধায়ক হন। পরবর্তী সময়ে মন্ত্রীও হন।

রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী তার দলবল নিয়েই ফিরেছেন তার পুরনো কংগ্রেসে।

এদিন তার হাতে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন, কংগ্রেসের প্রদেশ সভাপতি সুদীপ রায় বর্মণ।

তিনি বলেন, “মতি সাহা কোনো শর্তে দলে আসেননি। এসেছেন রাজ্য থেকে সিপিএমকে উৎখাত করার স্বপ্ন নিয়ে।”

মতি সাহা সাংবাদিকদের জানান, “আমি অন্য কিছু চাই না। রাজ্য থেকে বামফ্রন্টকে হটাতে চাই। তৃণমূল কংগ্রেসে থেকে এ কাজ করা যাবে না। তাই কংগ্রেসে ফিরে এসেছি।”

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান