১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:৩৩ পিএম BDST banglanew24
09 Jun 2012   06:33:39 PM   Saturday BdST
E-mail this

১১ জুন বাধা দিলে ঢাকা অবরোধ করা হবে : তরিকুল ইসলাম


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : ১১ জুনের সমাবেশে সরকার বাধা দিলে সমগ্র ঢাকা শহর অবরোধ করা হবে বলে হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনো স্বচ্ছ রাজনীতি করেনি, এখনো করছে না। আওয়ামী লীগের মাঝে মানবতা নেই। তাই এদেরকে গণঅভূথ্যানের মাধ্যমে পতন ঘটানো ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। ১১ জুন সমাবেশের অনুমতি দেওয়া না হলে যে কোনো পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে।’

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষিবিদ কমিটি আয়োজিত বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এ এম ফারুকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আবদুস সালাম পিন্টুসহ সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বর্তমান সরকার নিলর্জ্জ বেহায়া হিসেবে প্রমাণিত হয়েছে। তারা আইনের শাসন মানে না। জনগণের প্রতি তাদের শ্রদ্ধা নেই। ১১ জুনের পর এ সরকারকে সরিয়ে দেওয়া হবে।’

ড. ওসমান ফারুক বলেন, ‘সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। এ সরকার বাকশালী সরকারের প্রেতাত্মা। বিএনপির নেতাকর্মীদের বন্দী রেখে আধিপত্য বিস্তারের সুযোগ এ সরকারকে দেওয়া হবে না।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘১৮ দলীয় সরকার ক্ষমতায় এলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের আইনের আওতায় জেলে ঢোকানো হবে। তবে এ সরকার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যে রকম অশোভন আচারণ করছে, আমরা তা করবো না। কেবল মে-জুন মাসের গরমে তাদেরকে বিদ্যুৎ ও পাখা ছাড়া জেলে রেখে জেলের তৃপ্তি বুঝিয়ে দেওয়া হবে।’

বাংলাদেশ সময় : ১৮২৮ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এমএ/এমইউএম/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান