৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:৪৫ পিএম BDST banglanew24
15 Jul 2012   06:48:34 PM   Sunday BdST
E-mail this

বিশ্বব্যাংকের সঙ্গে রাগ করে লাভ হবে না: মওদুদ


মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়াপল্টন থেকে: বিশ্বব্যাংকের সঙ্গে রাগ করে কোন লাভ হবে না বলে সরকারকে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেছেন, “বিশ্বব্যাংকের সঙ্গে রাগ করে লাভ হবে না। সরকার যতোই বলুক নিজেদের টাকায় পদ্মাসেতু করবে, কিন্তু কোন সরকারের পক্ষেই বিশ্বব্যাংকের সাহায্য ছাড়া পদ্মাসেতু করা সম্ভব নয়।”

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ১৮ দলীয় জোট ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেওয়া বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।     

“সর্বক্ষেত্রেই ব্যর্থ ও দুর্নীতির ভারে এ সরকারের পতন ঘটবে উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগ গণদাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার মেনে তো নেবেই, আগামী নির্বাচনে তারা জনগণের কাছে প্রত্যাখাত হবে। কারণ, তাদের সঙ্গে জনগণ এখন আর নেই।”

তিনি আরও বলেন, “তারা পদ্মাসেতু শুরু হওয়ার আগেই অনেক টাকা দুর্নীতি করেছে। তাই বিশ্বব্যাংক পদ্মাসেতুর টাকা খাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। কিন্তু এতে রাগ করে লাভ হবে না।”

সমাবেশে আরও বক্তৃতা করেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিক‍ুল ইসলাম মিয়া, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ এমপি, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, মহিলা দল সভাপতি নুরী আরা সাফা, এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদত হোসেন সেলিম, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান