১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৮:১০ পিএম BDST banglanew24
28 May 2012   09:18:52 PM   Monday BdST
E-mail this

ত্রিপুরার প্রথম সফটওয়ার টেকনোলজি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা) :  ভিত্তিপ্রস্তর স্থাপিত হল রাজ্যের প্রথম সফটওয়ার টেকনোলজি পার্কের।

সোমবার বিকাল চারটায় মুখ্যমন্ত্রী মানিক সরকার ইন্দ্রনগরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ সফটওয়ার টেকনোলজি পার্কের।

আইবিএম, মাইক্রোসফট, ইনফোসিসসহ বেশ কিছু তথ্য-প্রযুক্তি সম্পর্কিত শিল্প প্রতিষ্ঠান রাজ্যের এ পার্ক নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

রাজ্যের এ প্রকল্পটির বাস্তবায়ন করছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। ৪২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ইন্দ্রনগরে গড়ে উঠবে ৬তলা বিশিষ্ট এ সফটওয়ার পার্ক।

ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলেন, ‘রাজ্যে তথ্য-প্রযুক্তির সম্ভাবনা বাড়ছে। এজন্য তৈরি হয়েছে প্রয়োজনীয় মানব সম্পদও। এসবের নিরিখেই আমরা পরিকাঠামো গড়ে তোলার কাজে হাত দিয়েছি।’

উত্তর-পূর্বাঞ্চলে গুয়াহাটির পর এবার ত্রিপুরা রাজ্যে সফটওয়ার টেকনোলজি পার্ক গড়ে উঠছে।

বাংলাদেশ সময় : ২১১৮ ঘণ্টা, মে ২৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান