ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৫২০তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ তোফাজ্জল হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।
অন্যান্যদের মধ্যে পরিচালক আলহাজ্জ আক্কাচ উদ্দিন মোল্লা, আলহাজ্জ ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, আলহাজ্জ মোহাম্মদ সোলায়মান, আলহাজ্জ মহিউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমান সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী, মো. শফিউল আযম এবং মো. সেতাউর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর