১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৮:০৭ এএম BDST banglanew24
23 May 2012   09:58:43 PM   Wednesday BdST
E-mail this

বরিশালে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বরিশালে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন

বরিশাল: পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের বসতঘরের বাইরে অবৈধ গোলাবারুদ রেখে তাকে ফাঁসে গিয়ে নিজেই ফেঁসে গেলেন বরিশাল নগরীর চিহ্নিত সন্ত্রাসী আব্দুল রাজ্জাক ঢালী (৩৫)।

আটক আব্দুর রাজ্জাক ঢালী (৩৫) নগরীর ফকির বাড়ী রোডের বাসিন্দা মৃত আবুল হাশেমের ছেলে। মঙ্গলবার তাকে পাঁচ রাউন্ড গুলি ও ২টি কার্তুজসহ  আটক করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-৮ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করেছে, নগরীর কালিবাড়ী রোডের শ্রীনাথ চ্যাটার্জী লেনের আফতাব ম্যানশনের বাসিন্দা মো. নুরু মিয়ার ঘরের দেয়ালের বাইরে বাঁশের সিলিংয়ের উপর অস্ত্র ও গুলি রয়েছে বলে র‌্যাবকে এমন তথ্য দেয় রাজ্জাক।

ওই তথ্যের ওপর ভিত্তি করে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে ৫ রাউন্ড গুলি ও ২টি কার্তুজ উদ্ধার করে।  

এ ঘটনায় র‌্যাবের সন্দেহ হলে তথ্যদাতা আব্দুর রাজ্জাককে কৌশলে ঘটনাস্থলে ডাকে র‌্যাব।

তথ্যদাতা রাজ্জাক সেখানে আসলে র‌্যাব তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।  

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাজ্জাক স্বীকার করে, পূর্বশত্রুতার জের ধরে নুরু মিয়ার ছেলে মো. রেজাউলকে ফাঁসানোর জন্য উদ্ধার করা গোলাবারুদ সংগ্রহ করে তিনি নিজেই ঘটনাস্থলে রেখেছিলেন।

স্বীকারোক্তির পর রাজ্জাকে আটক করে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো উল্লেখ করেছে, রাজ্জাক তাদের কাছে স্বীকার করেছে বরিশালের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 রাজ্জাক কোতয়ালি মডেল থানা এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী বলে র‌্যাব বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মে ২৩, ২০১২
কাওছার হোসেন/সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান