৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:২৩ এএম BDST banglanew24
11 Dec 2012   04:30:57 PM   Tuesday BdST
E-mail this

গাড়ি ভাংচুর

গ্রেফতারের পর বিএনপি নেতা আবু সুফিয়ান কারাগারে


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গ্রেফতারের পর বিএনপি নেতা আবু সুফিয়ান কারাগারে গাড়ি ভাংচুর

চট্টগ্রাম: যানবাহন ভাংচুরের অভিযোগে নগরীর কোতয়ালী থানায় দায়ের হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেফতারের পর নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে আবু সুফিয়ানকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় হরতালের সমর্থনে মিছিল থেকে আটক করে পুলিশ। এরপর তাকে কোতয়ালী থানায় দায়ের হওয়া দ্রুত বিচার আইনের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। তিনি মামলার এজাহারভুক্ত ৬৪ নম্বর আসামী।

চট্টগ্রাম মহানগর দ্রুত বিচার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা, উপ পুলিশ পরিদর্শক (এস আই) শিখা দাশ বাংলানিউজকে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে আবু সুফিয়ান সহ চারজনকে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো.হাসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।  

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয় নগরীর নাসিমন ভবন এলাকা থেকে লাভ লেন এবং অপরদিকে কাজীর দেউড়ি পর্যন্ত এলাকায় কমপক্ষে ১০টি গাড়ি ভাংচুর করেন বিএনপি কর্মীরা।

হরতালের সমর্থনে নাসিমন ভবনের সামনে মিছিল-সমাবেশের পর মির্জা ফখরুল ইসলামকে আটকের খবর ছড়িয়ে পড়লে এ ভাংচুরের ঘটনা ঘটে।

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ভাংচুরকারী সন্দেহে তিনজনকে আটক করেন।

এ ঘটনায় সোমবার গভীর রাতে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শরীফ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ২৭ (১২) ২০১২।

এতে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ান, যুবদল নেতা আবুল হাশেম বক্কর, ইয়াসিন চৌধুরী লিটনসহ ৬৪ জনকে আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১,২০১২
আরডিজি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান