চট্টগ্রাম: বঙ্গোপসাগরে জলদস্যুর হামলায় নিহত জেলে জাকের উল্লাহর (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। বাঁশখালীর শেখেরখীল এলাকার মৃত আবদুল্লাহর ছেলে জাকের শনিবার ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে গেলে জলদস্যুর হামলার কবলে পড়েন।
রোববার সকাল ১০টার দিকে বাঁশখালী থানা পুলিশ ট্রলার থেকে জাকেরের লাশ উদ্ধার করে।
বাঁশখালী থানার ওসি শাহজাহান খান বাংলানিউজকে বলেন, “জাকেরের ট্রলারে ১৪ থেকে ১৫ জন মাঝিমাল্লা ছিলেন। অন্যরা মোটামুটি সুস্থ আছেন। নিহত জেলের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এ ঘটনায় মামলা দিলে নেওয়া হবে বলেও জানান ওসি শাহজাহান।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এআরএম/ জেডএম