যশোর: যশোরে ট্রাকের ধাক্কায় হাতেম আলী (৪৫) নামে এক নসিমন যাত্রী নিহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের মহেশপুরের উপজেলার নিয়ামত আলীর ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল বাংলানিউজকে জানান, রোববার দুপুরে হাতেম আলী নসিমনে যশোরের দিকে আসছিলেন। পথিমধ্যে সাতমাইল এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি ট্রাক নসিমনটিকে ধাক্কা দেয়। এতে হাতেম আলী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর