১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:০২ এএম BDST banglanew24
16 Feb 2013   08:50:10 PM   Saturday BdST
E-mail this

রাবার চাষ উন্নয়নে বাগান মালিকদের ১০ দফা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: রাবার চাষের ও ব্যবসা সম্প্রসারণে রাবার বোর্ড গঠন, চাষীদের ব্যাংক ঋণের প্রচলনসহ ১০ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ রাবার বাগান মালিক সমিতির নেতারা।

শনিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সংশ্লিষ্টদের কাছে এসব দাবি জানান।

দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যক্তি মালিকানায় রাবার চাষের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সংগঠনটির সভাপতি মির্জা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ড.এটিএম এমদাদ হোসেন।

এসময় দেশে ব্যক্তি মালিকানায় রাবার চাষের বর্তমান অবস্থা এবং সম্প্রসারণে দশ দফা দাবি তুলে ধরা হয়।

অন্য দাবিগুলো হলো, রাবারকে কৃষি পণ্য ঘোষণা দেওয়া, কাঁচা রাবার থেকে মূল্য সংযোজনকর প্রত্যাহার, রাবারের চাষ সম্প্রসারণে চাহিদা মোতাবেক রাসায়নিক সার বরাদ্দ, চাষী ও ব্যবসায়ীদের ভোগান্তির অবসানে কার্যকরী পদক্ষেপ, বৈশ্বিক উষ্ণতা রোধে কার্বন ট্রেডিং নিয়ে অর্থ বরাদ্ধে ব্যবস্থা গ্রহন, বাগানগুলোতে পুলিশি নিরাপত্তা জোরদার, অবকাঠামোসহ বাগান এলাকায় বিদ্যুত সরবরাহের ব্যবস্থা এবং রাবার চাষ সম্প্রসারণে দেশের বিভিন্ন এলাকায় ৪০ হাজার হেক্টর এলাকা ভুমি বরাদ্দ।

এসব দাবি মন্ত্রী সংশ্লিষ্টদের মাধ্যমে বাস্তবায়ন করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২০ ৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
এমবিএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান