৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:৪৫ এএম BDST banglanew24
13 Aug 2012   06:36:50 PM   Monday BdST
E-mail this

‘দূরে দূরে’ উর্মিলা-নিশো


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘দূরে দূরে’ উর্মিলা-নিশো

মডেল হিসেবে যাত্রা শুরু করলেও নিশো এখন পুরোপুরি অভিনেতা। চুটিয়ে অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি। এবার জুটি বেঁধেছেন লাক্স তারকা উর্মিলা শ্রাবন্তি করের সঙ্গে। প্রথমবারের মতো তাদের দুজনকে পাশাপাশি দেখা যাবে ‘দূরে দূরে’ শীর্ষক একটি গানের মিউজিক ভিডিওতে। রোমান্টিক এ গানটি গেয়েছেন ইমরান ও পূজা।

এই ঈদে সিডি চয়েজ থেকে প্রকাশিত হয়েছে মিক্সড অ্যালবাম ‘মনের ঠিকানা’। অ্যালবামে ইমরান ও পূজার ‘দূরে দূরে’ গানটি নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শিমুল হাওলদার। এই মিউজিক ভিডিওতেই মডেল হয়েছেন নিশো ও উর্মিলা। রোমান্টিক ধাঁচের এ গানটির কথা লিখেছেন অনুরূপ আইচ।

Nishoতরুণ শিমুল হাওলাদার নির্মিত কন্ঠশিল্পী শহীদ ও শুভমিতার গাওয়া ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’  গানটির মিউজিক ভিডিওটি এর আগে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

মিউজিক ভিডিওটির শুটিং শেষ করে সম্প্রতি নিশো আর উর্মিলা বাংলানিউজ অফিসে এসেছিলেন। তারা দুজনই নিয়মিত বাংলানিউজের বিনোদন বিভাগের পাঠক বলে জানান। তাদের মতে, বাংলানিউজে দেশ-বিদেশের তাৎক্ষণিক খবরা-খবরের পাশাপাশি বিনোদনের সর্বশেষ সংবাদ মিডিয়ায় আলোচনা তৈরি করেছে। দেশীয় শোবিজের সব তারকায় বাংলানিউজে চোখ রাখেন। নিশো ও উর্মিলা আরো জানান, মিডিয়ায় একটা প্রেস্টিজিয়াস প্লাটফর্ম হিসেবে ‘বাংলানিউজ অনলাইন লাইভ তারকা আড্ডা’ সুপরিচিতি পেয়েছে।

‘দূরে দূরে’ মিউজিক ভিডিওতে কাজ করা প্রসঙ্গে নিশো বাংলানিউজকে বলেন,“আমি এর আগে কখনই কোন মিউজিক ভিডিওতে কাজ করিনি। আমি এতে পারফর্ম করার প্রস্তাব পাওয়ার পর পরিচালকের আগের কাজগুলো দেখলাম। আমার কাছে মনে হয়েছে তার কাজগুলো শুধু মিউজিক ভিডিও না, এটা একটা মিউজিক্যাল ফিল্ম। একটি গানে গল্পের মাধ্যমে সুন্দরভাবে প্রেমের কথা বুঝিয়েছেন তিনি। আশা করি আমার ও উর্মিলার করা এ কাজটি সবার ভালো লাগবে।”

লাক্সতারকা উর্মিলা বলেন, “আমি মিডিয়ায় আসার আগে থেকেই মডেল ও অভিনেতা হিসেবে নিশোকে পছন্দ করতাম। এর আগে আমি বিভিন্ন নাটক অভিনয় ও বিজ্ঞাপন মডেলিং করলেও নিশোর মতোই এবারই প্রথম একটি মিউজিক ভিডিও পারফর্ম করেছি। কাজটি করতে আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আমাদের এই মিউজিক ভিডিওটি জনপ্রিয়তা পাবে।”

নির্মাতা সূত্রে জানা গেছে ঈদের অনুষ্ঠানমালায় বিভিন্ন টিভি চ্যানেলে এ মিউজিক ভিডিওটি সম্প্রচার করা হবে।

বাংলাদেশ সময় ১৬১৫, আগস্ট ১৩, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান