৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৪:১৫ এএম BDST banglanew24
09 Jun 2010   12:59:43 AM   Wednesday BdST
E-mail this

অভিন্ন প্রশ্নপত্রে দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা


বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি

ঢাকা : সারাদেশে দশম শ্রেণীর আসন্ন প্রাক-নির্বাচনী ও নির্বাচনী (প্রি-টেস্ট ও টেস্ট) পরীক্ষায় সৃজনশীল বিষয়সমূহে অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হবে।
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে শিক্ষা বোর্ডসগুলোর চেয়ারম্যানদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, এসইএসডিপি’র প্রকল্প পরিচালক রতন কুমার রায়, যুগ্মসচিব খন্দকার রাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

গত বছর সৃজনশীল পদ্ধতিতে চালু করা বাংলা প্রথমপত্র ও ধর্মের সঙ্গে এবার যুক্ত হয়েছে সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভূগোল, রসায়ন ও ব্যবসায় পরিচিতি।

সরকারি স্কুলের কোনো শিক্ষক পাবলিক পরীক্ষার উত্তরপত্র দেখতে ও পরীক্ষার হলে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয় সভায়।
 
বাংলাদেশ স্থানীয় সময় ২১২৫ ঘন্টা, ৮ জুন ২০১০
পিআইডি/এএইচএস/ জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান