পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার সি-কেওয়াবুনিয়া বাজারে বৃহস্পতিবার চাঁদার দাবিতে ৯টি দোকান ভাঙচুর করেছে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজরা।
এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪ জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
মামলার বিবরণ দিয়ে বাদী ও আহত আজাহার উদ্দিন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে এলাকার সোবাহান মিয়ার হুকুমে জাফর, ইদ্রিস, কামাল, নজরুল, আলামিন, আতিকুর, জাফর মিলে ওই বাজারের প্রতি দোকানে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল।
তাদের দাবি করা চাঁদা না পেয়ে বৃহস্পতিবার সকালে তারা ওই বাজারের ৯টি দোকান ভাঙচুর ও দোকানদারদের মারধর করে মালামাল লুটে নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে ৮জনকে আসামি করে থানায় চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মে ২৪, ২০১২
জাকারিয়া হৃদয়/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর