৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:০০ পিএম BDST banglanew24
13 Jul 2012   06:33:23 PM   Friday BdST
E-mail this

জামিন পেলেন সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: অবশেষে জামিন পেলেন নন্দীগ্রাম নিখোঁজ মামলায় অভিযুক্ত সিপিএমের হলদিয়ার সাবেক সাংসদ লক্ষ্মণ শেঠ। তিনি ১১৮ দিন জেলে ছিলেন।

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারক অসীম কুমার রায় ও তৌফিকউদ্দিনের ডিভিশন বেঞ্চ বেশকিছু সর্তের ভিত্তিতে তাকে এ জামিন দেন। সর্তগুলো হচ্ছে- লক্ষ্মণ শেঠ পূর্বমেদিনীপুর জেলায় ঢুকতে পারবেন না, সপ্তাহে দুদিন তাকে স্থানীয় থানায় গিয়ে হাজিরা দিতে হবে।

স্থানীয় দুজন জামিনদারের মাধ্যমে ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে তাকে এ জামিন দেওয়া হয়।

এদিন বিচারপতি আদালতে প্রশ্ন করেন, নন্দীগ্রাম নিখোঁজ মামলার তদন্ত চলছে কিনা এবং এ মামলার চার্জশিট জমা পড়েছে কিনা। গত ৩০ শে জানুয়ারি এ মামলায় ৮৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পরে।

উল্লেখ্য, গত ১৬ই মার্চ লক্ষ্মণ শেঠকে পুলিশ গ্রেফতার করে। ২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামের সোনাচুড়া থেকে তেখালিতে মিছিলের ওপরে সিপিএমের কর্মীরা হামলা চালালে ৭ জন নিখোঁজ হন। সেই ৭ ব্যক্তির স্ত্রীরা এ মামলা করেন।

এদিন পূর্বমেদিনীপুরের তৃণমূলের সাংসদ শুভেন্দু অধিকারি বলেন, “লক্ষ্মণ শেঠ জামিন বাতিলের জন্য সিআইডিকে উচ্চ আদালতে যেতে বলবো। কারণ তদন্ত এখনও চলছে।”

অন্যদিকে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, “সত্যের জয় হল। এটা আইনি জয়। লক্ষ্মণ শেঠ ও সুশান্ত ঘোষের সঙ্গে সরকারের পক্ষ থেকে যে আচরণ করা হয়েছে, তা সঠিক ছিল না। সেটাই আবারও প্রমাণিত হল।’

হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ও লক্ষ্মণ শেঠের স্ত্রী তমালিকা পণ্ডা শেঠ বলেন, “ দীর্ঘ যন্ত্রণা থেকে মুক্তি পেলাম।”

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান