১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৩:৩৫ পিএম BDST banglanew24
02 Oct 2012   07:20:27 PM   Tuesday BdST
E-mail this

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে দেবাশীষ


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে দেবাশীষ

জনপ্রিয় উপস্থাপক ও চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস ও অরুণার বিয়ে হলো সোমবার। এদিন রাতে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেবাশীষ বিশ্বাসের  এটি দ্বিতীয় বিয়ে। কনে অরুণা সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন। ৪ অক্টোবর দেবাশীষ ও অরুণার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বিয়ে প্রসঙ্গে দেবাশীষ বাংলানিউজকে বলেন, ‘পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হয়েছে। মাস পাঁচেক আগে আংটিবদলের কাজটি সম্পন্ন হয়েছে। মায়ের পছন্দে বিয়ে করতে পেরেছি, ভেবে খুব ভালো লাগছে।’

সোমবারের বিয়ের আনুষ্ঠানিকতার আগের দিন দেবাশীষ বিশ্বাসের পরিবাগের বাসায় গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টিভি-চলচ্চিত্র-সংগীত জগতের অনেকেই উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন- পূর্ণিমা, শ্রাবন্তী, নিরব, মাহী বি চৌধুরী, হিল্লোল, ইমন সাহা, কিশোর, পুলক ও কথাবন্ধু নীরবসহ আরও অনেকে।

উল্লেখ্য, দেবাশীষ বিশ্বাস এর আগে ২০০৯ সালের ২০ জুন মঞ্চ-টেলিভিশনের অভিনেত্রী ও উপস্থাপিকা তানিয়া হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১২
এমকে/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান