৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৮:৫১ পিএম BDST banglanew24
10 Jul 2012   06:19:17 PM   Tuesday BdST
E-mail this

জামিন পেলেন অ্যাথলেট পিংকী


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জামিন পেলেন অ্যাথলেট পিংকী

কলকাতা: ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী ভারতের পিংকী প্রামাণিক। ২৫দিন নিরাপত্তা হেফাজতে থাকার পর মঙ্গলবার উত্তর চব্বিশ পরগণার একটি আদালত পিংকীর জামিন মঞ্জুর করে।

পিংকীকে পুরুষ দাবি করে তার বিরুদ্ধে স্বামীর সঙ্গে সম্পর্কছিন্ন হওয়া ৩০ বছরের এক মহিলা ধর্ষণের মামলা করেন।  যিনি এই অ্যাথলেটের সঙ্গে একই কক্ষে থাকতেন। অভিযোগ পেয়ে গত ১৪ জুন পিংকীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার উত্তরা ২৪ পরগণার বারাসত আদালত পিংকীকে জামিন দেয়।

এদিকে সোমবার স্থানীয় এসএসকেএম হাসপাতালে পিংকীর ক্রমোজোমের গঠন বৈশিষ্ট্যের নিয়ে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ক্রমোজমের গঠন বৈশিষ্ট্যনুযায়ী পিংকীর লিঙ্গ নির্ধারণ করবেন বিশেষজ্ঞরা।

এর আগে ১৯ জুন ২৪ পরগনার অপর একটি সরকারি হাসপাতাল পিংকীর লিঙ্গ নির্ধারণে ব্যর্থ হয়ে  সেটা নিরুপনের জন্য এসএসকেএম হাসপাতালে রেফার করেন। যদিও গ্রেপ্তারের পর পিংকীকে একটি প্রাইভেন্ট নার্সি হোমে মেডিকেল চেকআপ করা হয়। নার্সির হোমের রিপোর্টে দাবি করা হয় এই অ্যাথলেট প্রকৃতই একজন পুরুষ। রিপোর্ট অস্বীকার করে পিংকী দাবি করেন তিনি নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার।

এদিকে তদন্তের নামে নিরাপত্তা হেফাজতে পিংকীকে নির্যাতনের অভিযোগ ওঠায় এই বিষয়ে পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠনগুলো তদন্ত দাবি করে। ৬ জুলাই কলকাতা হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারকে দুই সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি সস্পর্কে লিখিতভাবে জানাতে নির্দেশ দেয়।

পশ্চিবঙ্গের মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও পুলিশি হেফাজতে ও জেলখানায় পিংকীর বিপক্ষে নির্যাতনের অভিযোগের বিষয়টি তদন্তের জন্য স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পুলিশ ডিপার্টমেন্টকে নির্দেশনা দেওয়া হয়।

২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে ৪ী ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জয় করেন পিংকী। ২০০৬ সালে একই ইভেন্টে মেলবোর্ন কমনওয়েলথ গেমসে রৌপ্যপদক পান এই অ্যাথলেট। এছাড়া ২০০৬ সালে কলম্বো সাফ গেমসে ৪০০ মিটার, ৮০০ মিটার ও ৪ী ৪০০ মিটার রিলেতে স্বর্ণপদক জয় করেন পিংকী।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান