৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:২৭ পিএম BDST banglanew24
21 Jun 2012   05:01:34 PM   Thursday BdST
E-mail this

কেনিয়াতে ৬ সিংহ পিটিয়ে মেরেছে জনগণ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কেনিয়াতে ৬ সিংহ পিটিয়ে মেরেছে জনগণ

ঢাকা: গত বুধবার দিবাগত রাতে কেনিয়ার রাজধানী নাইরোবির লোকালয়ে প্রবেশ করলে স্থানীয়রা ছয়টি সিংহকে পিটিয়ে মেরে ফেলেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লোকালয়ে প্রবেশ করে বেশ কিছু সংখ্যক গৃহপালিত ছাগল মেরে ফেলায় স্থানীয়রা ক্ষেপে গিয়ে সিংহগুলো পিটিয়ে মেরেছে।

সিংহগুলো নাইরোবির ন্যাশনাল পার্ক থেকে রাতের বেলা পালিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কেনিয়ার ওয়াইল্ড লাইফ সার্ভিসের (কেডব্লিউএস) কেনিয়াতে এখন সর্বসাকুল্যে দুই হাজার সিংহ রয়েছে। তবে প্রতি বছর নানা কারণে গড়ে প্রায় একশ’ সিংহ কমে যাচ্ছে। এতে করে আফ্রিকার এ দেশটি থেকে এ ভয়ঙ্কর সুন্দর প্রাণীর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কেনিয়াতে সিংহের সংখ্যা এতো দ্রুত হ্রাস পাওয়ার বড় কারণ হলো- আবাস ধ্বংস হয়ে যাওয়া এবং নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার হার বেড়ে যাওয়া।

এছাড়া সিংহের চারণভূমি দখল করে মানুষের বসতি স্থাপনের কারণেও জন্তুটি বিপন্ন হয়ে পড়ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান