৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:৫৯ পিএম BDST banglanew24
21 Jul 2012   03:22:18 AM   Saturday BdST
E-mail this

বন্ধ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মণিহার’


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বন্ধ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মণিহার’

যশোর: দেশের অন্যতম বৃহত্তম সিনেমা হল ‘মণিহার’ শনিবার থেকে বন্ধ ঘোষণা করা হচ্ছে।

এলাকার সন্ত্রাসীদের অব্যাহত সিনেমা হলে হামলা, চাঁদাবাজি ইত্যাদি কারণে সিনেমা হলটি বন্ধ ঘোষণা করতে বাধ্য হচ্ছেন বলে দাবি মালিক পক্ষের। ফলে যশোরসহ এ অঞ্চলের মানুষের বিনোদনের আর কোনো জায়গা থাকলো না।

১৯৮৩ সালের ৮ ডিসেম্বর যশোরে দেশের বৃহত্তম সিনেমা হল মণিহার চালু হয়। আধুনিক নির্মাণশৈলির কারণে সিনেমা হলটি সারাদেশে ব্যাপক পরিচিতি লাভ করে। এখানে সব সময় পরিচ্ছন্ন ছবি চালানোয় দর্শকদের কাছে প্রেক্ষাগৃহটির যথেষ্ট কদর ছিল।

মণিহার সিনেমা হলের ব্যবস্থাপক শামীম আহমেদ বাংলানিউজকে জানান, কয়েক মাস আগে চাঁদার দাবিতে একবার ভাংচুর হয় সিনেমা হলটি। সে সময় কয়েকদিন সিনেমা হলটি বন্ধ ছিল। সর্বশেষ গত ১৫ জুলাই শহরের আরএর রোডের সন্ত্রাসী তৌফিকুল আজমের নেতৃত্বে কয়েক যুবক সিনেমা হলের ক্যাফেতে হামলা চালায়।

এসময় তারা ক্যাশ লুট করে নিয়ে যায়। পরে হত্যার হুমকি দেয় মনিহার সিনেমা হলের মালিক জিয়াউল ইসলাম মিঠুকে।

এরপর ১৬ জুলাই আবারও সন্ত্রাসী আজম তার ক্যাডার বাহিনী নিয়ে হলের মধ্যে মহড়া দেয়। এ ঘটনায় মালিক কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় জিডি করেন। কিন্তু পুলিশ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।

ফলে বাধ্য হয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে সিনেমা হলটি বন্ধ করতে হচ্ছে বলে জানান মণিহারের ব্যবস্থাপক শামিম আহমেদ।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
প্রতিবেদন: মিলন রহমান/ সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান