৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:৪৫ এএম BDST banglanew24
13 Sep 2012   04:18:04 PM   Thursday BdST
E-mail this

আইসিসির হল অব ফেমে ব্রায়ান লারা


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আইসিসির হল অব ফেমে ব্রায়ান লারা

নয়া দিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র হল অব ফেমে জায়গা করে নিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ব্রায়ান লারা। এ বছর হল অব ফেমের তালিকায় নতুন সদস্য হিসেবে বাঁহাতি এই ক্রিকেটারকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

৬৬তম ক্রিকেটার হিসেবে হল অব ফেমে যুক্ত হচ্ছেন লারা। তার সঙ্গে এই সম্মানে ভূষিত হচ্ছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ইনিদ বাকওয়েল। তৃতীয় নারী ক্রিকেটার হিসেবে হল অব ফেমে জায়গা পাচ্ছেন তিনি। এছাড়া কলম্বোতে আইসিসির বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে ঘোষণা করা হবে হফ অব ফেমে জায়গা পাওয়া আরও দু’জন ক্রিকেটারের নাম।

ওয়েস্ট ইন্ডিজের দশম ক্রিকেটার হিসেবে হল অব ফেমে স্থান পেলেন লারা। দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলেছেন সাবেক গ্রেট। রান করেছেন ১১৯৫৩। এছাড়া টেস্টে অপরাজিত ৪০০ রান করেছেন তিনি।

ষাটের দশকের শেষে এবং ৭০ দশকের শুরুতে ইংল্যান্ড দলের হয়ে খেলেছেন বাকওয়েল। ক্যারিয়ারে ১২টি টেস্ট খেলেছেন এই ইংলিশ নারী ক্রিকেটার। গড় ৫৯. ৮৮।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান