 |
ঢাকা: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের লড়াইরত একটি জিহাদি গোষ্ঠীকে কালো তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-নুসরা ফ্রন্ট নামের ওই গোষ্ঠীটিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার আগেই একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।
ফেডারেল রেজিস্ট্রারে আল-নুসরাকে ফ্রন্টকে ইরাকি আল কায়েদার উপনাম হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইরাকি আল কায়েদা শিয়া মুসলিম ও এক বছর আগে প্রত্যাহারের আগে মার্কিন বাহিনীর ওপর বহু হামলা চালিয়েছে।
সিরিয়ার সরকারের অবসানের আন্দোলনে সবচেয়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম নুসরা ফ্রন্ট। সম্প্রতি আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে ফ্রন্টটি। ওই সব হামলা অনেক লোক নিহত হয়। আসাদ পরিবারের চার দশকের একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে সিরিয়াকে ইসলামি রাষ্ট্রে পরিণত করার আশাব্যক্ত করেছে এ গোষ্ঠীটি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, “ আমরা উদ্বিগ্ন যে ইরাকি আল কায়েদার আল-নুসরা ফ্রন্ট সিরিয়ায় কার্যক্রম চালাচ্ছে।” তিনি বলেন, “সামনের দিনগুলোতে ‘এ নিয়ে আরও বলার আছে’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের।”
সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণার সঙ্গে সঙ্গেই আল-নুসরা ফ্রন্টের সম্পদ জব্দ ও গোষ্ঠীকে মার্কিনিদের অর্থ হস্তান্তর করাকে নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র।
সোমাবার আল-নুসরার নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার আলেপ্পো শহরের কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি দখল করে।
বুধবার মরোক্কোতে ফ্রেন্ডস অফ সিরিয়ার বৈঠকের আগে আল-নুসরা ফ্রন্টকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সোমবার অসুস্থতার কারণে তিনি তা বাতিল করেন। উপপরাষ্ট্র উইলিয়াম বার্নস তারপক্ষে বৈঠকে অংশ নিবেন।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর eic@banglanews24.com