 |
লর্ডস: চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে ১৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শুভ সূচনা করেছে ইংল্যান্ড।
টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে অ্যালেস্টার কুক ও ইয়ান বেলের মধ্যে ৭১ রানের জুটি হয়। ব্যক্তিগত ৪১ রানে ব্রেট লি’র বলে এলবিডব্লু হন বেল। ৪০ রান নিয়ে কামিন্সের বলে ক্যাচ আউট হন কুক। ১২১ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর জোনাথন ট্রট ও ইয়ান মর্গানের জুটি হয়। চতুর্থ উইকেটে ৬৮ রান যোগ হওয়ার পর জুটি ভাঙ্গে। ৫৪ রানে সাজঘরে ফেরেন ট্রট। ৮৯ রানে অপরাজিত থাকেন মর্গান। কিসওয়েটার করেন ২৫ রান। নির্ধারিত ৫০ ওভার শেষে পাঁচ উইকেটে ২৭২ রানের সংগ্রহ পায় স্বাগতিক ইংল্যান্ড।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া দলীয় ২০ রানে শেন ওয়াটসনের উইকেট হারায়। ব্যক্তিগত ১২ রানে স্টিফেন ফিনের শিকার হন তিনি। এরপর ডেভিড ওয়ার্নার ৫৬, জর্জ বেইলি ২৯, মাইকেল ক্লার্ক ৬১, ম্যাথু ওয়েড ২৭ এবং ব্রেট লি হার না মানা ২৯ রান করলে নয় উইকেটে ২৫৭ করতে পারে অসিরা।
অ্যান্ডারসন, ফিন, ব্রেসনান ও ব্রড দুটি করে উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন ইংল্যান্ডের ইয়ান মর্গান।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুন ৩০, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর