 |
আমাদের শোবিজের এই সময়ের আলোচিত জুটি ‘হিল্লোল-নওশীন’। অনেকদিন পর তাদের দুজনকে জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। একুশে টিভির নতুন ধারাবাহিক ‘ঢোল’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তারা।
আব্দুস সালামের গল্প থেকে ধারাবাহিকটির নাট্যরূপ এবং পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। এতে আরো অভিনয় করেছেন শশী, তানিয়া ইসলাম, তুষার খান, সাবেরি আলম, অনিন্দ্য, সীমান্ত, সঞ্জয় রাজ, মৌরি প্রমুখ।
‘ঢোল’ ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে হিল্লোল বলেন, ‘মমতাময়ী মা’র মমতা ছাড়া অবহেলিত সন্তানের মনস্তাত্বিক রূপ ফুটে উঠেছে নাটকটিতে। মায়ের শূন্যতা কোন কিছু দিয়েই পূরণ সম্ভব না। অবুঝ শিশু প্রতিনিয়তই মায়ের আদর মাখা ভালবাসা চায়। এই চিরায়ত বক্তব্যটি নাটকে তুলে ধরা হয়েছে।
ধারাবাহিকটি সম্পর্কে নওশীন বলেন, ‘প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে যাওয়া নানা সামাজিক ঘটনাকে কেন্দ্র করেই নাটকটি নির্মান করা হয়েছে। এখানে একটি ছোট শিশুর মনে মায়ের ভালবাসার অভাব ফুটে উটবে। আর শিশুটির মায়ের অভাব পূরণের নানা চেষ্টা ফুটে উটবে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে। আশা করছি ধারাবাহিকটি সবার ভালো লাগবে।
ধারাবাহিক নাটক ‘ঢোল একুশে টেলিভিশনে প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার রাত রাত ৯টা ৩০মিনিটে।
বাংলাদেশ সময় ১৮০৫, সেপ্টেম্বর ১০, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক