৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:৩২ পিএম BDST banglanew24
25 May 2012   06:11:32 PM   Friday BdST
E-mail this

মাগুরায় বসুন্ধরা গ্রুপের কিং ব্রান্ড সিমেন্টের হালখাতা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাগুরায় বসুন্ধরা গ্রুপের কিং ব্রান্ড সিমেন্টের হালখাতা

মাগুরা: বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট কোম্পানির কিং ব্রান্ড সিমেন্টের জেলা পর্যায়ে হালখাতা শুক্রবার স্থানীয় থিম পার্কে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে দিনব্যাপী এ হালখাতা শেষ হয়।

কিং ব্রান্ড সিমেন্টের মাগুরা জেলা ডিস্ট্রিবিউটর মেসার্স নিমাই চন্দ্র পালের স্বত্বাধিকারী নিমাই চন্দ্র পালের সভাপতিত্বে হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ডিভিশনাল সেলস ম্যানেজার আব্দুল লতিফ।

বিশেষ অতিথি ছিলেন- বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের রিজিওনাল সেলস ম্যানেজার মোতালেব হোসেন, সিনিয়র অফিসার এএসএম শামীম, মাহবুবুল হক (রঞ্জু) প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মাগুরা জেলা বিক্রয় কর্মকর্তা সঞ্জয় কুমার কুণ্ডু।

অনুষ্ঠানে বসুন্ধরার নতুন পণ্য বসুন্ধরা সিমেন্টের পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলায় কিং ব্রান্ড সিমেন্টের সর্বোচ্চ বিক্রেতাদের মধ্যে ১৫ জন খুচরা বিক্রেতাকে পুরস্কৃত করা হয়। এ বছর সেরা বিক্রেতা হিসেবে শ্রীপুরের গোলাম কুদ্দুস মল্লিক ও মহম্মদপুরের অশোক কুমার বিশ্বাসকে পুরস্কার হিসেবে একটি করে ফ্রিজ দেওয়া হয়।

হালখাতা অনুষ্ঠানে শতাধিক খুচরা বিক্রেতা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ২৫, ২০১২
রূপক আইচ/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান