৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:০৮ এএম BDST banglanew24
18 Feb 2013   09:32:43 PM   Monday BdST
E-mail this

শিরোপার জন্য মুখিয়ে মাশরাফি


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিরোপার জন্য মুখিয়ে মাশরাফি

ঢাকা: কেমন ফাইনাল হতে পারে, দুর্দান্ত না একপেশে? ঢাকা গ্ল্যাডিয়েটরস যে মানের দল সেদিক থেকে একপেশে ম্যাচ হয়ে যেতে পারে ফাইনাল। যদিও গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলছেন, টি-টোয়েন্টিতে তারকা ক্রিকেটার দিয়েই সব হয় না। দলীয় সমন্বয় এবং ছন্দে থাকা জরুরী।

সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মোহাম্মদ আশরাফুল, মোশাররফ হোসেন, সাকলাইন সজিব ও সৌম্য সরকারের মতো দেশি ক্রিকেটার খেলছে চ্যাম্পিয়ন দলে। তাদের বিদেশিরাও এই বিপিএলের সেরা। কাইরান পোলার্ড, তিলকারত্নে দিলশান, ড্যারেন স্টিভেন্স, আলফনসো থামসের সঙ্গে যোগ দিচ্ছেন লুক রাইট। অতিরিক্ত তালিকায় যে নামগুলো আছে তারাও অন্য অনেক দলের সেরা একাদশে থাকার যোগ্য। গ্ল্যাডিয়েটরস এখন এমন একটা দল কাকে রেখে কাকে খেলাবে সেটা নিয়েই সমস্যায় পড়তে পারেন কোচ ইয়ান পন্ট।

কিন্তু পুরো টুর্নামেন্টে গ্ল্যাডিয়েটরসের যে পারফরমেন্স করে ফাইনালে উঠেছে তাতে করে ফেভারিটের তকমাটা তাদের গায়েই থাকছে। অধিনায়ক মাশরাফিও আশাবাদী,‘অবশ্যই আত্মবিশ্বাসী। কারণ পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। আমাদের অবশ্যই সুযোগ আছে। যদিও ফাইনালে কোনো দ্বিতীয় সুযোগ নেই। তাই নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। খেললে অবশ্যই সুযোগ আছে।’

বৃষ্টি বাঁধা না হলে ফাইনালের প্রতিপক্ষ রোববারই পেয়ে যেত গ্ল্যাডিয়েটরস। সিলেট রয়্যালস এবং চিটাগং কিংসের সেমিফাইনাল ম্যাচটি সোমবার হওয়ায় রাত পর্যন্ত প্রতিপক্ষের জন্য অপেক্ষা করতে হয় মাশরাফিদের,‘আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে খুব পরিকল্পনা করে খেলা যায় না। আবার পরিকল্পনা করার সময়ও কম। দুটো দলই শক্তিশালী। চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে। প্রতিপক্ষ যেই হোক না কেন, আমাদের ওদের চেয়ে ভালো খেলতে হবে। তাহলেই কেবল চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’

লিগ এবং রেস-টু-ফাইনালসহ গ্ল্যাডিয়েটরস এবং সিলেট তিনবার মুখোমুখি হয়েছে। প্রথম লেগে সিলেট জিতলেও দ্বিতীয় লেগ এবং রেস-টু-ফাইনাল ম্যাচ জিতেছে গ্ল্যাডিয়েটরস। এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত গ্ল্যাডিয়েটরস সেরা। অন্যদিকে চিটাগং কিংস এবং গ্ল্যাডিয়েটরস দুইবারের মুখোমুখিতে একটি করে ম্যাচ জিতেছে উভয় দল।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএ/এফএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান