নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার হরিতকীডাঙ্গা মহব্বতপুর গ্রামে থেকে বৃহস্পতিবার ১০ গ্রাম হেরোইনসহ জয়নাল (৩৮) নামে এক হেরোইন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জয়নাল হরিতকীডাঙ্গা মহব্বতপুর গ্রামের মৃত মকলেছার রহমানের ছেলে।
ধামইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়নালের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির শোবার ঘরে লুকিয়ে রাখা পলেথিন ব্যাগে রাখা হেরোইনসহ তাকে আটক করে হয়।
এ বিষয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ০৩, ২০১২
প্রতিবেদন: শফিক ছোটন/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর