৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৬:৩৫ পিএম BDST banglanew24
21 Jun 2012   02:23:35 PM   Thursday BdST
E-mail this

সাগর-রুনি হত্যা তদন্তে এটিএনে র‌্যাব


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাগর-রুনি হত্যা তদন্তে এটিএনে র‌্যাব

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তের জন্য এটিএন বাংলার কার্যালয় ঘুরে গেছে র‌্যাবের একটি দল।

তদন্ত দলটি বৃহস্পতিবার দুপুরে এটিএন বাংলায় যায় বলে জানিয়েছে টিভি চ্যানেলটির নির্ভরযোগ্য সূত্র।

সূত্রমতে, এটিএন বাংলায় পৌছে র‌্যাবের তদন্ত দলটি দু’ভাগে ভাগ হয়ে যায়। একটি অংশ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের কক্ষে গিয়ে তার সঙ্গে কথা বলে। অপর অংশ অবস্থান নেয় নিউজরুমে।

সেখান থেকে তারা সিডিতে করে ভিডিও ফুটেজ সংগ্রহ করেন। সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে এর আগেও র‌্যাব সদস্যরা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছিলেন।

তবে এটিএন বাংলায় ঝটিকা সফরে যাওয়া র‌্যাবের তদন্ত দলটিতে কতো জন সদস্য ছিলেন বা মাহফুজুর রহমানের কাছে কতো জন গিয়েছিলেন তা জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাগর-রুনি হত্যা নিয়ে বেফাঁস কথা বলায় বিক্ষুব্ধ সাংবাদিকরা এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে আসছে।

বাংলাদেশ সময় : ১৪১১ ঘণ্টা, জুন ২১, ২০১২
এএমএন/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;                                               জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
jewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান