মেহেরপুর: মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোন্দকার আব্দুল্লাহ আল মামুন বিপুল হত্যার একদিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশ একজনকে আটক করেছে।
নিহত কাউন্সিলর বিপুলের স্ত্রী বেলী খাতুন বাদী হয়ে গত বুধবার দুপুরে মেহেরপুর সদর থানায় জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামকে প্রধান আসামি করে ৬ জনের নামে এজাহার দিলে মামলাটি রেকর্ড করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অপর আসাসিরা হলেন, জেলা যুবলীগের কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রিটন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশান, জেলা যুবলীগের সদস্য আরিফ, মাহফুজুর রহমান ও লিখন।
এছাড়া, মামলায় অজ্ঞাত আরো কিছু লোককে আসামি করা হয়েছে।
মামলার ২ নম্বর আসামি শহিদুল ইসলাম পেরেশানকে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানা পুলিশ আটক করেছে।
উল্লেখ্য, গত সোমবার রাত ১০টার দিকে মেহেরপুর শহরের কাশারীপাড়ায় পেরেশানের বাড়িতে বিপুলকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর