ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে ফেডারেল ইন্সুরেন্স কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৭ দশমিক ৫০ শতাংশ বেড়েছে।
এছাড়া দাম বাড়ার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। রোববার এ ফান্ডের শেয়ারের দাম ৭ দশমিক ৪৬ শতাংশ বেড়ে যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ফেডারেল ইন্সুরেন্স কোম্পানির শেয়ার সর্বোচ্চ ২৬ টাকায় এবং সর্বনিম্ন ২৪ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির সর্বশেষ দাম ছিল ২৪ টাকা। তবে বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ২৫ দশমিক ৮ টাকায়। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম প্রায় ২ টাকা বেড়ে যায়।
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯৯৫ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ১০০টিতে।
বৃহস্পতিবার ফেডারেল ইন্সুরেন্স কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ৯৯ কোটি ৫২ লাখ ৩৬ হাজার টাকা। এছাড়া এ কোম্পানির অনুমোদিত মূলধন ৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪১ কোটি ৫০ হাজার টাকা।
বাজারে এ কোম্পানির মোট ৪ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ১৫৬টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪১ দশমিক ১৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫০ দশমিক ৮১ শতাংশ শেয়ার রয়েছে।
বৃহস্পতিবার দাম বাড়ার শীর্ষে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- ফেডারেল ইন্সুরেন্স ৭ দশমিক ৫০ শতাংশ, আইএফআইসি ফার্স্ট ৭ দশমিক ৪৬ শতাংশ, প্রাইম ফার্স্ট আইসিবিএ ৭ দশমিক ২৭ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট ৫ দশমিক ৭০ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবল ৫ দশমিক ৬৬ শতাংশ, পিএফ ফার্স্ট ৫ দশমিক ৩৫ শতাংশ, আইসিবি দ্বিতীয় এনআরবি ৪ দশমিক ৪৩ শতাংশ, ইবিএল দ্বিতীয় এনআরবি ৪ দশমিক ৩৪ শতাংশ, গ্রিন ডেল্টা ৪ দশমিক ৩২ শতাংশ এবং গ্রামীণ টু ৪ দশমিক ২৮ শতাংশ দাম বেড়েছে।
লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার ডিএসই’র দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ফার্স্ট, আইসিবি তৃতীয় এনআরবি, ষষ্ঠ আইসিবি, গ্রামীণ-২, এইমস ফার্স্ট, ফেডারেল ইন্সুরেন্স, সাভার রিফ্রাক্টরি, সায়হাম কটন মিল, বাংলাদেম সাবমেরিন কেবল, জিবিবি পাওয়ার।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর