৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:০২ এএম BDST banglanew24
11 Aug 2012   02:25:25 AM   Saturday BdST
E-mail this

কালকিনিতে স্কুলছাত্রের আত্মহত্যা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: ঈদের নতুন পোষাক কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে ছালামিন (১৩) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর ভাউতলি গ্রামে এ ঘটনা ঘটে।
 
ছালামিন একই উপজেলার উত্তর ভাউতলি গ্রামের ফজলুল হক সরদারের ছেলে। সে স্থানীয় মেধাকুল মাধ্যমিক  বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের নতুন পোষাক কিনে না দেওয়ার কারনে ছালামিন তার বাবার উপর অভিমান করে সন্ধ্যায় ঘরের ভেতর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহিন মণ্ডল বাংলানিউজকে জানান, পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান