৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:০৪ পিএম BDST banglanew24
01 May 2012   05:16:48 AM   Tuesday BdST
E-mail this

পত্নীতলায় আ.লীগের দু‘গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাজারে সোমবার রাত পৌনে ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বেলাল হোসেন (২২) নামে এক সেচ্ছাসেবক লীগ নেতা আহত হয়েছেন। তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহীন চৌধুরী বাংলানিউজকে জানান, বিএনপির ডাকে দুই দিনের হরতাল প্রতিরোধ করতে নেতাকর্মীদের একত্রিত হওয়া নিয়ে আকবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহাতাব উদ্দীনের সঙ্গে সন্ধ্যায় বেলালের কথা কাটাকাটি হয়।

এর জের ধরে মহাতাব উদ্দীনের লোকজন ও বেলালের পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় মহাতাবের লোকজনের লাঠির আঘাতে বেলাল মারাত্বক আহত হন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী বলেন, ‘নেতাকর্মীরা একে অপরকে ভুল বোঝায় ওই ঘটনা ঘটেছে। তবে উভয় গ্রুপকে ডেকে মিমাংসার চেষ্টা করা হচ্ছে।’

এ বিষয়ে পত্নীতলা থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা,এম ০১, ২০১২

প্রতিবেদন: শফিক ছোটন
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান