১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:১৪ এএম BDST banglanew24
22 Jul 2012   08:47:55 PM   Sunday BdST
E-mail this

২০১১: ই-বুক কাটতির শীর্ষে


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২০১১: ই-বুক কাটতির শীর্ষে

ই-বুকের কাটতি এখন বেশ ভালো। ২০১১ সালে ই-বুকে বিক্রির পরিমান ২০৭ কোটি ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রকাশনা শিল্প সূত্র এ তথ্য জানিয়েছে।

অ্যাসোসিয়েমন অব আমেরিকান পাবলিসার্স অ্যান্ড দ্য বুক ইন্ড্রাস্ট্রির গবেষণা সূত্র জানিয়েছে, ২০১০ সালে ই-বুক বিক্রির পরিমাণ ছিল ৮৬ কোটি ৯০ লাখ ডলার। প্রকাশনা শিল্পে এখনও ই-বুক পিছিয়েই আছে। তবে এ খাতে দারুণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

অল্প পরিসরে গোছানো হাজারো বইয়ের কাজটি আজ অনায়াশেই সহজবোধ্য করে তুলেছে ই-বুক। তবে গতানুগতিক মলাটে প্রকাশনা থেকে এখনও অনেকটাই পিছিয়ে আছে ই-বুক।
পাবলিশার অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী রিচার্ড মোলেট জানান, একদিকে কমেছে কাগুজে বইয়ের বিক্রি। ঠিক তার বিপরীতে রেড়েছে ই-বুক এবং ডিজিটাল প্রকাশনার কাটতি এবং কদর।

ব্রিটিশ পাঠকদের কাছে মলাটে বইয়ের তুলনায় ই-বুকের চাহিদা ব্যাপক বেড়েছে। এরই মধ্যে গত তিন বছরে এ সংখ্যা ৫০ ভাগ অতিক্রম করেছে। আগামী সময়েও এ ধারা অব্যাহত থাকবে। ফলে প্রকাশনা শিল্পের নতুন সংস্কৃতির চাপে পড়েছে বিশ্বের খ্যাতনামা সব প্রকাশনা সংস্থাও।

এ ছাড়াও বিদেশে মহাসড়কের পাশে বইয়ের দোকানগুলোতে দারুণ কাটতি ছিল। কিন্তু ক্রমেই এ চাহিদা কমতে শুরু করেছে। ২০০৬ সাল থেকে গত ৬ বছরে মহাসড়কের (স্ট্রিট বুক স্টোর) পাশের বই বিক্রির ২ হাজার দোকান তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে।

ফলে ক্রমেই কাগুজে বই এবং প্রকাশনা ডিজিটাল ই-বুকের কাছে ধরাশায়ী হচ্ছে। গত এক বছরে ডিজিটাল কনটেন্ট খাতে ৫৪ ভাগ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এমনটাই বলছেন সংশ্লিষ্ট বাজার গবেষণাপ্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞেরা।

বাংলাদেশ সময় ২০৪৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান