৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৪:৫৩ পিএম BDST banglanew24
02 Feb 2013   05:41:25 PM   Saturday BdST
E-mail this

সিনেমা শিল্পে রাজনীতি রয়েছে : আমিশা


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিনেমা শিল্পে রাজনীতি রয়েছে : আমিশা

`ফিরে আসা কথাটি সেই সব অভিনেত্রীদের জন্য প্রযোজ্য যাদের বিয়ে হয়েছে` বলেছেন বলিউডের অভিনেত্রী আমিশা প্যাটেল। নিজেকে তিনি সেই শ্রেণীর অভিনেত্রী বলে মনে করেন না। বলিউড থেকে কখনই দূরে ছিলেন না তিনি। বলিউড এর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেননি কখনো। আর সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা `রেস-২` তার ফিরে আসার সিনেমা নয় বলে দাবি করলেন এই অভিনেত্রী।

আমিশা বলেন,‘যে অভিনেত্রীরা বিয়ের পর কিছুদিন বিরতি নিয়ে আবার সিনেমায় ফিরে আসার চিন্তা ভাবনা করেন আমি তাদের দলে নেই। আমি কখনই বলিউড এর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই। ২০১১ সালে ‘চাত্তুর সিং টু স্টারস’ সিনেমায় অভিনয় করেছিলাম। কিন্তু সিনেমাটি তেমন সফল হয়নি।’

২০০০ সালে ‘কাহো না পেয়ার হে‘ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন আমিশা প্যাটেল। এই সিনেমায় ঋত্বিক রওশনের সাথে জুটি বাঁধেন আমিশা। যদিও ঋত্বিকও আমিশার মতই নতুন ছিলেন। প্রথম ধাপেই সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে আমিশার চাইতে পরিচালক রাকেশ রওশনের ছেলে ঋত্বিক রওশন বেশি আলোচিত হন।

কিন্তু এতে তিনি নিরুৎসাহিত হন না। তার ফলশ্রুতিতে ‘গাদ্দার-এক প্রেম কথা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। এরপর একে একে হামরাজ, `হানিমুন ট্রাভেলস`, ‘থোরা  পেয়ার থোরা ম্যাজিক’ সিনেমায় অভিনয়ের জন্য আলোচিত হন তিনি। সম্প্রতি মুক্তি প্রাপ্ত `রেস-২` সিনেমার জন্যও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

৩৭ বছর বয়সী এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি জানি সিনেমাশিল্পে রাজনীতি রয়েছে। কে কাকে কিভাবে টপকে উপরে যাবে এই কূটনীতি সব সময়ই চলে। এই বিষয়গুলো থেকে আমি সব সময়ই নিজেকে বাঁচিয়ে চলেছি। আমি কখনই নতুন সিনেমা পাবার জন্য নায়কদের সঙ্গ দেইনি। সৎ থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও ভালোভাবে কাজ করব।’

সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময় : ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান