৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৮:৩২ এএম BDST banglanew24
13 Jun 2012   09:54:19 PM   Wednesday BdST
E-mail this

সিটিসেল ফোনের বিড়ম্বনায় হিলির গ্রাহক


হিলি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে সিটিসেল মোবাইল ফোন কোম্পানির টাওয়ারের কয়েক মাসের বিদুৎ বিল বকেয়া পড়ায় বৈদ্যুতিক কানেকশন বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।

এতে রোববার থেকে এখন পর্যন্ত সিটিসেল কোম্পানির ২শ ইন্টারনেট এবং হাজার হাজার সিটিসেল মোবাইল সিম ব্যবহারকারীর সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ হিলির দায়িত্বে থাকা সহকারী ইঞ্জিনিয়ার জাহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, কয়েক মাসের বিদুৎ বিল বকেয়া পড়ায় হেড অফিস দিনজপুরের জয়নগর থেকে রোববার সন্ধায় স্পেশাল টিম এসে লাইনটি বিচ্ছিন্ন করে।

এদিকে, হিলির সিটিসেল গ্রাহকরা মোবাইলে নেটওয়ার্ক না থাকায় বিভিন্ন সার্ভিসিং সেন্টারে ছোটাছুটির পর বিষটি জানতে পারেন।

এ ঘটনায় এলাকার সিটিসেল মোবাইল ফোনের গ্রাহকরা সিটিসেল কোম্পানির অব্যবস্থাপনাকে দায়ী করেন এবং দ্রত এ সমস্যা সমাধানের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ১৩, ২০১৩
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান