১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৭:৫০ পিএম BDST banglanew24
07 Aug 2012   10:45:44 PM   Tuesday BdST
E-mail this

নাইজেরিয়ার চার্চে হামলা, নিহত ১৯


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নাইজেরিয়ার চার্চে হামলা, নিহত ১৯

ঢাকা: নাইজেরিয়ায় একটি চার্চে বন্দুকধারীদের হামলায় ধর্মযাজকসহ ১৯ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় কোগি রাজ্যের ওকেনে নগরীর একটি চার্চে সোমবার দিনের শেষে একদল বন্দুকধারী অতর্কিত হামলা চালিয়ে এ হত্যাকান্ড ঘটায় ।

নাইজেরীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল গ্যাব্রিয়েল অলুরুনামি জানান, হামলায় অনেক লোক আহত হয়েছে বলে জানতে পেরেছেন তারা। তবে আহতরা শহরের বিভিন্ন হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে চিকিৎসা গ্রহণ করায় তাদের প্রকৃত সংখ্যা এই মুহুর্তে বলা সম্ভব নয় বলে সংবাদমাধ্যমকে জানান তিনি।

এছাড়া হামলার সময় পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নেওয়া আহত ব্যক্তিদের কর্তৃপক্ষ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

হামলায় কারা জড়িত তা এখনও পরিষ্কার নয়। এখন পর্যন্ত কোন গ্রুপ হামলার দায়ভার স্বীকার না করলেও নাইজেরিয়ার বিদ্রোহী বোকো হারাম গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে ধারনা করছেন সংশ্লিষ্ট পক্ষগুলো।
উল্লেখ্য, এর আগেও নাইজেরিয়ার বিভিন্ন ধর্মীয় অবস্থানে অনুরুপ হামলা চালিয়েছে বোকো হারাম।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা: মামুন-অর-রশিদ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান