৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:২১ পিএম BDST banglanew24
09 Jun 2012   06:38:26 PM   Saturday BdST
E-mail this

মাগুরার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে যুবদলের সমাবেশ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাগুরার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে যুবদলের সমাবেশ

মাগুরা: জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে শনিবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা যুবদলের পূর্ববর্তী কমিটি।

সকাল সাড়ে ১০টায় শহরের ভায়নার মোড় সিদ্দিকীয় কামিল মাদ্রাসার সামনে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন সদ্য ভেঙে দেওয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আফরাফুজ্জামান শামীম, পৌর যুবদল নেতা মিজানুর রহমান তানজেল, আ. কুদ্দুস, ছাত্র নেতা মিজানুর রহমান মানিক, মেহেদী হাসান সোহাগ প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করেন, হরতালে গাড়ি পোড়ানোর মামলায় যুবদল কেন্দ্রীয়  কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব কারাগারে আটক রয়েছেন। এ সুযোগে কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল মোটা অংকের ঘুষের বিনিময়ে জেলা যুবদলের কমিটি ভেঙে একটি পকেট কমিটির ঘোষণা দিয়েছেন।

এ কমিটিকে ইতোমধ্যে সাধারণ নেতাকর্মীরা বর্জন করেছে। তাই, এ কমিটি বাতিল করে গণতান্ত্রিক উপায়ে জেলা যুবদলের নতুন কমিটি গঠনের দাবি জানান যুবদল নেতারা।

উল্লেখ্য, সম্প্রতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলকে আহ্বায়ক করে জেলা যুবদলের কমিটি ঘোষণার পর থেকেই পূর্ববর্তী কমিটির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

কয়েকদিন আগে তারা যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ কয়েকজন জেলা ও কেন্দ্রীয় নেতার কুশপত্তলিকা দাহ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান